হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়েকে উড়িয়ে বড় জয় ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস রিপোর্টার

টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে বড় জয় তুলে অভিযান শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের ব্যাটিং তাণ্ডবে কার্যত উড়ে গেছে জিম্বাবুয়ে, ১০৭ রানের বড় ব্যবধানে হেরে শুরুতেই চাপে পড়েছে আফ্রিকার দলটি।

ম্যাচের মোড় ঘুরে যায় শুরুতেই, যখন জিম্বাবুয়ের ফিল্ডার তাশিঙ্গা মুসেকিওয়া দুটি সহজ ক্যাচ ফেলেন। দুটিই ছিল ভয়ংকর হয়ে ওঠা ব্যাটার শিমরন হেটমায়ারের। জীবন পেয়ে হেটমায়ার রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হন প্রতিপক্ষের জন্য। ৩৪ বলে করেন ৮৫ রান। সাথে পাওয়েলের ৩৫ বলে ৫৯, রাদারফোর্ডের ১৩ বলে ৩১, শেফার্ডের ১০ বলে ২১ রানে ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রান তোলে উইন্ডিজ। যা এবারের আসরে সর্বোচ্চ এবং সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

বড় লক্ষ্য তাড়ায় নেমে করতে নেমে পাওয়ার প্লেতেই তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে জিম্বাবুয়ে। রাজা ২০ বলে ১৭ করলেও লাভ হয়নি। মায়ার্স করেন ২৮। শেষদিকে কিছুটা প্রতিরোধ গড়েন ব্র্যাড ইভান্স, ২১ বলে ৪৩ রান করেন পাঁচটি ছক্কায়। তাতে হারের ব্যবধানটাই কেবল কমেছেৃ শেষ পর্যন্ত ১৪৭ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।

দাপুটে এই জয়ে সুপার এইটের শুরুতেই নিজেদের শক্ত অবস্থান জানিয়ে দিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২৫৪/৬ (হেটমায়ার ৮৫, পাওয়েল ৫৯, রাদারফোর্ড ৩১*, শেফার্ড ২১; মুজারাবানি ২/৪২, এনগারাভা ২/৪৭)।

জিম্বাবুয়ে: ১৭.৪ ওভারে ১৪৭ (ইভান্স ৪৩, মায়ার্স ২৮, রাজা ২৭; মোতি ৪/২৮, আকিল ৩/২৮, ফোর্ড ২/২৭)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানে জয়ী।

এক হারেই সেমির আশা নড়বড়ে ভারতের

বাংলাদেশ-দ. আফ্রিকা সিরিজের সূচি প্রকাশ

টিভির পর্দায় টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

ভারতকে উড়িয়ে দিলো দক্ষিণ আফ্রিকা

ভারতের সামনে ১৮৮ রানের লক্ষ্য দিল প্রোটিয়ারা

শ্রীলঙ্কাকে উড়িয়ে সুপার এইটে দুর্দান্ত শুরু ইংল্যান্ডের

ভারতের কাছে হেরে রানারআপ বাংলাদেশ

যৌন হেনস্তার অভিযোগে নিষিদ্ধ মঞ্জুরুল

ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রতিমন্ত্রীকে সাংবাদিকদের প্রস্তাব

বিসিবিতে পরিবর্তন হলে আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা: ফারুক আহমেদ