হোম > খেলা > ক্রিকেট

পিএসএলে নাহিদের সতীর্থ শরিফুল

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে থেকে গিয়েছিলেন অবিক্রীত। তবে এবার টুর্নামেন্টটিতে দল পেলেন শরিফুল ইসলাম। বাংলাদেশের তারকা এ পেসারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। গত সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পেশোয়ার জালমি নিশ্চিত করেছে, পিএসএলের ১১তম আসরে খেলবেন শরিফুল। তার ভিত্তিমূল্য ছিল এক কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। এবার দল পেলেন সরাসরি চুক্তিতে। একই দলে শরিফুল সতীর্থ হিসেবে পাচ্ছেন আরেক বাংলাদেশি পেসার নাহিদ রানাকে।

পিএসএলে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে ২৪ বছর বয়সি শরিফুল। শরিফুলকে স্বাগত জানিয়ে পেশোয়ার তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘ইয়েলো স্টর্ম আরো শক্তিশালী হলো! বাংলাদেশের এক্সপ্রেস বাঁহাতি পেসার শরিফুল ইসলাম প্রস্তুত, হলুদ জার্সিতে পিএসএলে ঝড় তুলতে।’

বাংলাদেশের পেস আক্রমণে নিয়মিত মুখ শরিফুল। তিন সংস্করণেই ছন্দ ধরে রেখেছেন। দারুণ ফর্মেও রয়েছেন। বিপিএলের গত আসরে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। চট্টগ্রাম রয়্যালসের জার্সিতে শরিফুল মাত্র ৫.৮৪ ইকোনমি রেটে নেন ২৬ উইকেট। যা টুর্নামেন্টটির ইতিহাসে এক আসরে কোনো বোলারের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।

শরিফুলের আগে এবারের পিএসএলে বাংলাদেশ থেকে দল পেয়েছেন নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। নিলামের শুরুতে নাহিদ ও পারভেজ দল না পেলেও পরে ৬০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যে দুজনকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজি দুটি। তবে সব আলো কেড়ে নিয়েছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। সরাসরি চুক্তিতে ছয় কোটি ৪৪ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। মোস্তাফিজের দলে খেলবেন পারভেজ। তিন কোটি পাকিস্তানি রুপিতে নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজের নাম লিখেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এর আগে লাহোর কালান্দার্সের জার্সিতে পিএসএলে খেলেছেন রিশাদ।

বৃষ্টির দিনে মুশফিক, তাওহিদ ও শুক্কুরের সেঞ্চুরি, সাকলাইনের ফাইফার

ঢাকায় পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

লর্ডসে পেসারদের দাপট চলছেই

পেমেন্ট জটিলতায় ম্যাচ বয়কট ব্রাদার্সের, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক

দিলারার রেকর্ড ফিফটিতে ডাচদের উড়িয়ে দিল বাংলাদেশ

প্রথম দিনেই ১৬ উইকেটের পতন, রবিনসনের তোপে ব্যাকফুটে নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান

শন টেইটের বিদায়, বাংলাদেশের পেস বোলিং কোচ তালহা জুবায়ের

টিভিতে আজ সরাসরি উপভোগ করা যাবে ফুটবল-ক্রিকেটের যত ম্যাচ

চার বছর পর মোসাদ্দেককে ফিরিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা