হোম > খেলা > ক্রিকেট

টস ভাগ্যটা পক্ষে থাকা জরুরি: শরিফুল

স্পোর্টস রিপোর্টার

প্রথম ওয়ানডেতে টস হেরে আগে বোলিং করেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডকে অল্প রানে আটকে রাখতে পারলেও শেষ পর্যন্ত আর ম্যাচ জেতা হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। তখনই বলা হয়েছিল, টস ভাগ্য পক্ষে না থাকায় হয়তো ম্যাচটাই হেরে বসেছে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচেও একই প্রভাব থাকতে পারে বলে মনে করেন বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম। তার কথায়, ‘আমার মনে হয় টসটা একটু ইম্পর্ট্যান্ট সো দেখা যাক নেক্সট ম্যাচে টস কি হয়।’

পিএসএল থেকে সরাসরি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে নেমেছিলেন শরিফুল ইসলাম। সঙ্গে ছিল বাড়তি গরম। এটা অস্বস্তি তৈরি করেছে কি না জানিয়ে শরিফুল ইসলাম বলেন, ‘আমি টি টোয়েন্টি খেলে আসছি তারপরও আল্লাহ রহমতে মানিয়ে নিয়েছি। এই ওয়েদারে আমার মনে হয় ওয়ানডে খেলাটা হুট করে কঠিন।’

গত ম্যাচে নিজের পারফরম্যান্স নিয়ে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মোটামুটি একটা বোলিং করছি। বাট দিন শেষে আমরা ম্যাচটা হেরেছি সেই ক্ষেত্রে অবশ্যই খারাপ লাগার একটা বিষয় আছে।’

মাদক কারবারি ও ছিনতাইকারীদের আইনের ফাঁকে আটকে রাখা যায় না

দৈনিক সুনামগঞ্জের সময়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঘাসের সংকটে দুধ উৎপাদন অর্ধেক, বিপাকে খামারিরা

চট্টগ্রামে এবার কার দিকে সন্ত্রাসী রায়হানের বন্দুক

জ্বালানি সংকট মেটাতে বিকল্প উৎস খুঁজছে সরকার

কালিহাতীতে ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

‘মেহফিল-এ-মুহাম্মাদ’ সিরাতমেলা

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার কার্যনির্বাহী পরিষদ

কুমিল্লায় লংমার্চকে স্বাগত জানাতে মহাসড়কে ১১ দলের নেতাকর্মীরা