হোম > খেলা > ক্রিকেট

ভাষাশহীদদের স্মরণে ক্রিকেটারদের শ্রদ্ধা

স্পোর্টস রিপোর্টার

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের শীর্ষ ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের অবদান স্মরণ করেন।

ব্যাটার সৌম্য সরকার লিখেছেন, ‘রক্তে লেখা যে ইতিহাস, তা কখনো মুছে যায় না। একুশ আমাদের আত্মমর্যাদা, আমাদের অস্তিত্ব। মাতৃভাষার অধিকার আদায়ের সেই ত্যাগ আজও আমাদের শক্তি দেয়, সাহস দেয়।’

জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একই ভাষায় লিখেছেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’ আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।’

পেসার তাসকিন আহমেদ জানান, ‘২১ মানে প্রতিবাদ। ২১ মানে আত্মমর্যাদার ঘোষণা। ২১ মানে পৃথিবীর বুকে প্রথম ভাষার জন্য আত্মদান। বাংলা আমার অহংকার, বাংলা আমার পরিচয়।’

এছাড়া শরিফুল ইসলাম ও রুবেল হোসেনসহ আরও অনেক ক্রিকেটার ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

বিশ্বকাপের ‘সুপার এইট’ শুরু আজ, মুখোমুখি নিউজিল্যান্ড-পাকিস্তান

সুপার এইটের চমক জিম্বাবুয়ে

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল অস্ট্রেলিয়া

ব্যর্থতার দায় ক্রিকেটারদের : অস্ট্রেলিয়া কোচ

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলের সমালোচনায় সালাউদ্দিন

মার্চে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে লড়াই, সূচি প্রকাশ

বিশ্বকাপ খেলতে না পারার দুঃখ ভোলা কঠিন ছিল : সাইফ

ফাহিমার অলরাউন্ড নৈপুণ্যে ফাইনালে বাংলাদেশ

জয়ে মিশন শেষ করল আফগানিস্তান

এখনো বাকি ঢাকা-সিলেটের পারিশ্রমিক