হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই অলআউট বাংলাদেশ

হারারে টেস্ট

স্পোর্টস রিপোর্টার

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের প্রথম ইনিংসেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং। স্বাগতিকদের বাউন্স আর গতির সামনে ব্যাটারদের অসহায় আত্মসমর্পণের চিত্রনাট্যই প্রদর্শিত হয়েছে। ইনিংসের শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে পথ দেখাচ্ছিলেন মুমিনুল ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১২ ওভারের মধ্যে দুই উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়েন তারা।

এ জুটি ভাঙার পরই ব্যাটিংয়ে ধস নামে। নায়ামুরির বাউন্সার সামলাতে পারেননি মুমিনুল। তার ব্যাটে লেগে বল চলে যায় স্লিপে। আরভিন ক্যাচ নেন। ব্যক্তিগত ৬০ রানে আউট হন মুমিনুল। এরপর একে একে আউট হন শান্ত, মুশফিক, তাওহিদ হৃদয়রা। ৪৭.২ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৪০। দলের মতোই তাওহিদ ও অমিত হাসানের টেস্ট অভিষেকের শুরুটা হলো চরম হতাশায়। বাংলাদেশের ব্যাটিং বিধ্বস্ত করে দিয়ে জিম্বাবুয়ের নায়ক নিউম্যান নায়ামুরি। ৬১ রানে ৪ উইকেট শিকার করে দলের সেরা বোলার এই বাঁহাতি পেসার। তাছাড়া এনগারাভা, ব্র্যাড ইভানস ও ব্লেসিং মুজারাবানি ২টি করে উইকেট নেন।

অন্যদিকে, একই উইকেটে দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখাচ্ছে জিম্বাবুয়ে। প্রথম দিন শেষে স্বাগতিকরা এক উইকেট হারিয়ে তুলেছেন ১৩৬ রান। ইনোসেন্ট কাইয়া ও বেন কারেন দলকে ৮৯ রানের সূচনা এনে দেন। খালেদের হাত ধরে প্রথম উইকেট এলেও বোলিংয়ে অনুজ্জ্বল বাংলাদেশ। ফিফটি পূর্ণ করে বড় ইনিংসের পথে এগিয়ে যান ইনোসেন্ট কাইয়া। তাকে দারুণ সঙ্গ দেন টেইলর।

ইমরানের পাশে দাঁড়িয়ে হোল্ডিং বললেন ‘খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না’

বাংলাদেশ আমাদের কোনো সুযোগই দেয়নি : কামিন্স

শচীনের রেকর্ড ভাঙলেন টেলর

ইমরান খানের পাশে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘বোলার হান্ট’

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

কন্ডিশন সম্পর্কে জানা সবচেয়ে জরুরি : নাজমুল