হোম > খেলা > ক্রিকেট

বিসিবি নির্বাচন নিয়ে সঠিক তদন্ত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস রিপোর্টার

বিসিবির সবশেষ নির্বাচন নিয়ে বেশ কয়েকবার অভিযোগ তুলেছেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এমনকি নিজে মন্ত্রিত্ব নিয়েও এ নিয়ে অভিযোগ তোলেন। তার অধীনেই বিসিবি নির্বাচনে হওয়া অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই তদন্ত কমিটি নিয়ে আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, সঠিক তদন্ত হওয়া উচিত। এই তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষায় আছেন বলে জানান তিনি।

তদন্ত কমিটির ফলাফলের ওপর নির্ভর করছে বিসিবির বর্তমান পরিচালনা পরিষদের ভাগ্য। বিসিবি ইতোমধ্যেই এক বিবৃতি দিয়ে জানিয়েছে, এই তদন্ত কমিটি গঠন আইসিসি ভালোভাবে নেবে না। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এ নিয়ে তিনি বলেন, ‘ক্লাবগুলো থেকে একটি অভিযোগ এসেছে, বিভিন্ন জেলা লেভেল থেকে অভিযোগ আসছে। সেই অভিযোগগুলোকে আমরা আমলে নিয়ে আমরা একটি তদন্ত কমিটি করেছি। আমি আইসিসির সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেব। ক্রীড়া কূটনীতিটি আমরা আরো বেশি জোরদার করা উচিত।’

তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর সবকিছু নির্ভর করছে—সেটাও মনে করিয়ে দেন আমিনুল হক। তার কথায়, ‘আমরা একটি তদন্ত কমিটি করেছি। সেই তদন্ত কমিটির প্রতিবেদনের জন্য আমি অপেক্ষায় রয়েছি। সেই প্রতিবেদন আসলে সেটি যাচাই-বাছাই করে এবং আমি আইসিসির সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেব। বাট এর আগে এই বিষয়টি নিয়ে আমার মনে হয় যে আর কোনো কথা না বলাই ভালো।’

এছাড়া সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারার কারণ কী সেটাও তদন্ত করা হবে বলে জানান আমিনুল হক। পবিত্র ঈদুল ফিতরের পর এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। তার কথায়, ‘বিশ্বকাপ ক্রিকেটে কেন আমরা খেলতে যেতে পারিনি বা কেন আমাদের ক্রীড়া কূটনীতির অভাব কোথায় ছিল আমাদের এই বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখা উচিত এবং এটি নিয়ে আমি হয়তোবা ঈদের পরে আমি একটি তদন্ত কমিটি করে দেব।’

পাকিস্তানের মুখোমুখি আজ বাংলাদেশের মেয়েরা

জয়ের পথে থেকেও হোঁচট, সিরিজ খোয়াল বাংলাদেশ

সিরিজ বাঁচানোর ম্যাচে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজে ফিরতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই হারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশের নারী দলও

ব্যাটিং ধসের পর শেষ জুটিতে বাংলাদেশের সংগ্রহ ১৩১

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাকলাইনের অভিষেক, একাদশে নেই লিটন

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ