হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়া সফর নিয়ে রোমাঞ্চিত মুশফিক, পেস আক্রমণে ভরসা

স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ এখনও হয়নি মুশফিকুর রহিমের। তবে সম্ভাব্য অস্ট্রেলিয়া সফরকে ঘিরে বেশ রোমাঞ্চিত বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার। সিলেট টেস্টের আগে সংবাদ সম্মেলনে মুশফিক জানালেন, অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে খেলাটা সবসময়ই বড় চ্যালেঞ্জ। আর এবার বাংলাদেশের পেস আক্রমণ সেই চ্যালেঞ্জ নেওয়ার মতো অবস্থায় আছে বলেই বিশ্বাস তার।

তিনি বলেন, “যেটা বললেন এটা তো অনেক বড় একটা স্বপ্ন যে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলা। আর নাহিদ রানার মত যদি এরকম একজন স্পিড স্টার থাকে। নাহিদ রানার মতো একজন স্পিডস্টার থাকাটা বড় স্বপ্নের মতো। শুধু ও না, তাসকিন, শরিফুলসহ আমাদের এখন ৮-১০ জন ফাস্ট বোলারের ভালো একটা পুল আছে।”

বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানার প্রশংসায় ভাসান মুশফিক। প্রথম শ্রেণির ক্রিকেট থেকেই এই পেসারকে কাছ থেকে দেখেছেন তিনি। তার মতে, নাহিদের সবচেয়ে বড় শক্তি শেখার আগ্রহ এবং নিজের উন্নতির জন্য নিরন্তর কাজ করে যাওয়া। মুশফিক বলেন, “ওর ভেতরে নিজেকে উন্নত করার ক্ষুধা সবসময় দেখেছি। এত ভালো করার পরও এখনও প্রতিটা বিষয় নিয়ে শেখার চেষ্টা করে, এটা খুব বড় গুণ।”

বাংলাদেশের পেস বোলিং আক্রমণ এখন যেকোনো কন্ডিশনে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে বলেও বিশ্বাস তার। বিশেষ করে বিদেশের বাউন্সি উইকেটে এই আক্রমণ আরও কার্যকর হতে পারে বলে মনে করেন তিনি।

পাশাপাশি দেশের প্রথম শ্রেণির ক্রিকেট কাঠামো নিয়েও গুরুত্বপূর্ণ মত দিয়েছেন মুশফিক। তার মতে, দেশের ভেন্যুগুলোতে ভিন্ন ভিন্ন ধরনের উইকেট তৈরি করা জরুরি, যাতে তরুণ ক্রিকেটাররা সব ধরনের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে শেখে।

তার ভাষায়, “পাঁচটা ভেন্যু হলে পাঁচ ধরনের উইকেট দরকার। কোথাও স্পিন, কোথাও বাউন্স, কোথাও ফ্ল্যাট—তাহলেই ক্রিকেটাররা আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত হবে।”

ক্ষেতলালের কঙ্কালটি নিখোঁজ ইজিবাইকচালকের, প্রধান আসামি গ্রেপ্তার

নেপালে ভূমিধসে প্রাণহানির ঘটনায় স্পিকারের শোক

নেপাল-চীন সীমান্তে বন্যায় ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি

রামদাসপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করছে বিশ্ববাসী

রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ আজ

হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তাব্যবস্থা, অ্যাকাউন্ট সুরক্ষায় যা করবেন

এই কঠিন সময়ে আপনারা একা নন, রাষ্ট্র আপনাদের পাশে আছে

তথ্যযুদ্ধের নতুন মাত্রা, এআইকে প্রভাবিত করার চেষ্টা ইসরাইলের

ভেড়ামারার পদ্মায় অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা