হোম > খেলা > ক্রিকেট

অবসরে যাচ্ছেন মুশফিক

স্পোর্টস রিপোর্টার

ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম। শনিবার বিসিবির বোর্ডসভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

তামিম বলেন, 'ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শেষে অবসরে যাচ্ছে মুশফিক। বেশ কয়েকদিন আগে সে আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের ব্যাপারে আমাকে জানায়। এরপর আমি তার সঙ্গে নিয়মিত মৌখিক যোগাযোগে ছিলাম। আমি প্রেস কনফারেন্স করে তাকেই এই সিদ্ধান্তের কথা জানাতে বলেছিলাম। আমি তাকে ফেসবুকে পোস্ট করতে নিষেধ করেছি কারণ সে বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় নিবেদিতপ্রাণ সৈনিক। তাই ঘোষণাটা যথাযথ প্রক্রিয়া মেনেই দিতে চেয়েছি।'

তিনি আরও বলেন, 'মুশফিক আমাকে ঘোষণাটা দিতে বলেছে। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরের ম্যাচটাই মুশফিকের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। বাংলাদেশ ক্রিকেটের জন্য সে যা করেছে, সেটার জন্য বিসিবির পক্ষ থেকে আমরা তাকে সমর্থন জানাব। সে অনেক ক্রিকেটার এবং কিশোরদের জন্য আদর্শ। বিসিবি অবশ্যই তার বিদায়টা উদযাপন করবে।'

একসময়ের সতীর্থের বিদায় নিয়ে বিসিবি বস বলেন, 'আমি ব্যথিত, ওর মতো ক্যালিবারের একজনকে বিদায় নিতে হচ্ছে। বিসিবি এবং আমার পক্ষ থেকে সাংবাদিকদের জন্য অনুরোধ থাকবে, আজ থেকে মুশফিকের সব সুখময় স্মৃতিগুলো তুলে ধরবেন। তার এই জার্নিতে অনেক হতাশা এবং সমালোচনার অনেক কিছু আছে। তবে সে যেহেতু দেশের ক্রিকেটের অনেক বড় নিবেদিতপ্রাণ সেবক, তাই এটাকে একসঙ্গে উদযাপন করি।'

ক্রাইস্টচার্চে কিউই বোলারদের তোপে দিশেহারা ভারত

আজ বিসিবির বোর্ড সভা, আলোচনায় থাকছে কী?

টেস্টের ক্ষত নিয়ে ওয়ানডেতে কতদূর?

ছোট পর্দায় ম্যানইউর ম্যাচের সঙ্গে থাকছে রিয়ালের খেলা

সেমিফাইনালে বিদায় বাংলাদেশের

ওভারটনের ফাইফারে ধসে গেল অস্ট্রেলিয়া

শাহাদাতের সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের

ক্রাইস্টচার্চে সমানে লড়ল ভারত-নিউজিল্যান্ড

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ

বল টেম্পারিংয়ের নতুন অভিযোগে নাথান লায়ন