হোম > খেলা > ক্রিকেট

চ্যালেঞ্জ নিয়ে লড়ছে আফগানিস্তান

আবুধাবি টেস্ট

স্পোর্টস রিপোর্টার

আবুধাবি টেস্টের শেষ দিন জয়ের জন্য ৩৪৭ রানের লক্ষ্য ছিল আফগানিস্তানের। পঞ্চম দিন এবং কন্ডিশনের বিচারে পাহাড় টপকানোর সমতুল্য চ্যালেঞ্জ ছিল সেটা। তবে প্রথম সেশনে সেই চ্যালেঞ্জে উতরে গেছে আফগানরা। মাত্র ১ উইকেট হারিয়ে এই সেশনে ৭১ রান করেছ আফগানরা।

গত দিনের ৩ উইকেটে ১৩২ রান নিয়ে ব্যাট করতে নেমে মঙ্গলবার প্রথম সেশন শেষে ৪ উইকেটে ২০৩ রান করেছে আফগানিস্তান। জয়ের জন্য দলটির এখনও প্রয়োজন ২৭৬ রান, বাংলাদেশের প্রয়োজন ৬ উইকেট।

পঞ্চম দিনের প্রথম সেশনে বেশ ভালোই দৃঢ়তা দেখিয়েছে আফগানিস্তান। অবশ্য দিনের শুরুতে একফু ধাক্কা খেয়েছিল তারা। দিনের খেলার তৃতীয় ওভারের চতুর্থ বলে দৌড়ে রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো লাগে হাশমতউল্লাহ শহীদির পায়ে। তাতে খোঁড়াচ্ছিলেন ২০ রান করা এই ব্যাটার। গতকালও পায়ের সমস্যায় ভোগেন তিনি। মঙ্গলবার নতুন করে আঘাত পাওয়ার পর মাঠে ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও ব্যাটিং চালিয়ে যেতে পারেননি। ফিজিওর সহায়তায় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন।

হাশমতের পর ব্যাটিংয়ে আসা ইকরাম আলিখিল অবশ্য বেশ ভালো সঙ্গ দিয়েছেন অটলকে। প্রায় পুরো সেশন উইকেটশূন্য কাটিয়ে দিলেও লাঞ্চ বিরতিতে যাওয়ার আগমুহূর্তে ইকরাম আলিখিলকে হারিয়েছে আফগানরা। ৩৩ রান করে ফিরেছেন ইকরাম। ইবাদতের বাউন্সারে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ইকরাম।

এর আগে প্রথম ইনিংসে ৩৪৬ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে আফগানিস্তান অলআউট হয় ২৪০ রানে। ১০৬ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৭২ রান করে ইনিংস ঘোষণা করে। আফগানদের লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রানের।

রোমাঞ্চের অপেক্ষায় আবুধাবি টেস্ট

ডারবান টেস্টে জয়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া

ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে চ্যাম্পিয়নস লিগের অনেক ম্যাচ

ঢাকার ১১ বোলার, শুক্কুরের সেঞ্চুরি

শিক্ষার্থীদের মাঠমুখী করতে ক্রিকেট সামগ্রী বিতরণ

ডি মারিয়ার জোড়া গোলের ম্যাজিক

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

এপিএলের ড্রাফটে বাংলাদেশের আট ক্রিকেটার

এনামুলের ঘূর্ণিতে ভারতকে হারাল বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখে সিরিজ পাকিস্তানের