হোম > খেলা > ক্রিকেট

ভারতের কাছে হেরে রানারআপ বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের শিরোপা জয়ের স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হলো না বাংলাদেশের। ফাইনালে ভারতের কাছে ৪৬ রানে হেরে রানারআপ হয়েই টুর্নামেন্ট শেষ করেছে ফাহিমা খাতুনের দল। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৩৪ রান। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৮ রানেই থেমে যায়।

১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটামুটি ভালোই ছিল বাংলাদেশের। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৩৬ রান তোলে দল। কিন্তু এরপরই হঠাৎ ব্যাটিং ধস নামে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ, ফলে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার শামিমা সুলতানা। শারমিন সুলতানা করেন ১৮ রান, অধিনায়ক ফাহিমা খাতুনের ব্যাট থেকে আসে ১৪ রান এবং সাদিয়া আক্তার করেন ১০। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

ভারতের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন প্রেমা রাওয়াট, তিনি নেন তিনটি উইকেট। দুটি করে উইকেট শিকার করেন সোনিয়া ও তানুজা। এছাড়া আরও তিনজন বোলার একটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। তবে পঞ্চম উইকেটে দলকে উদ্ধার করেন অধিনায়ক রাধা যাদব ও তেজাল হাসাবনিস। দুজন মিলে গড়েন গুরুত্বপূর্ণ ৬৯ রানের জুটি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। রাধা যাদব ৩০ বলে ৩৬ রান করে আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তেজাল হাসাবনিস। ৩৪ বলে ৫১ রানের ঝকঝকে ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। এছাড়া ১৯ রান করেন দিনেশ ভ্রিন্দা।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ফাহিমা খাতুন, তিনি একাই নেন চারটি উইকেট। আরও দুই বোলার একটি করে উইকেট পান।

বিসিবিতে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে দিলেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী

ইমরান খানের সুচিকিৎসার জন্য ১৪ টেস্ট অধিনায়কের চিঠি

অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

কানাডাকে হারিয়ে সুপার এইটের টিকিট পেল নিউজিল্যান্ড

হারের ম্যাচেও ইতালির চমক!

সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

রশিদের রেকর্ডের দিনে আফগানদের জয়

টিভির পর্দায় টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার লড়াইসহ আরও যত ম্যাচ

পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে ভারত

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান