হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের কোনো সাংবাদিককে অ্যাক্রিডিটেশন দেয়নি আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার

নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অনুমতি দেয়নি সরকার। যে কারণে নির্ধারিত সময়ে দল ঘোষণা করেই শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। নিয়ম মেনে বিশ্বকাপের সংবাদ কাভার দেওয়ার জন্য নির্ধারিত সময়ের মধ্যে অ্যাক্রিডিটেশন চেয়ে আইসিসির আবেদন করেছিলেন বাংলাদেশের সাংবাদিকরাও। কিন্তু বাংলাদেশের কোনো সাংবাদিককেই বিশ্বকাপ কাভার দেওয়ার জন্য অ্যাক্রিডিটেশন দেয়নি আইসিসি।

সোমবার সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন না দেওয়ার বিষয়টি ই-মেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এবার বিশ্বকাপের খেলা শুধু ভারত নয়, শ্রীলংকায়ও হবে। কিন্তু ভারত কিংবা শ্রীলংকায় গিয়ে বাংলাদেশের কোনো সাংবাদিক বিশ্বকাপের সংবাদ কাভার দিতে পারবেন না। সাংবাদিক অ্যাক্রিডিটেশন না দেওয়ার কারণ হিসেবে আইসিসি ই-মেইল বাতায় জানায়, টুর্নামেন্টে বাংলাদেশ না থাকায় ক্রীড়া সাংবাদিকদের বিশ্বকাপ কাভারের অনুমতি দেওয়া হচ্ছে না। এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন- ভারত শুধু খেলোয়াড় নয় বাংলাদেশের দর্শক ও সাংবাদিকদের জন্যও অনিরাপদ।

এবার সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন প্রত্যাখ্যান করে আইসিসি প্রমাণ করল, ভারতে মাটিতে বাংলাদেশের কেউই নিরাপদ নয়। বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায়, সাংবাদিকদেরও বয়কট করল আইসিসি। এই ঘটনাটি খুবই বিস্ময়কর ও দুঃখজনক। ভারতীয় প্রভাবের বলয় থেকে আবারও বিতর্কিত হলো বিশ্ব ক্রিকেটের সংস্থাটি।

আলোচনা মানেই আপস নয়, সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা