হোম > খেলা > ক্রিকেট

কাউন্টিতে ফিরেই হাসানের গতির ঝড়

স্পোর্টস রিপোর্টার

জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ায় দুর্দান্ত পারফর্ম্যান্স শেষে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরেই আলো ছড়িয়েছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। কেন্টের হয়ে উস্টারশায়ারের বিপক্ষে ম্যাচের প্রথম দিনে বল হাতে টানা দুই বলে দুই উইকেটসহ প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার। সব মিলিয়ে তার বোলিং ফিগার ১৮ ওভারে ৫ মেইডেনে ৬৮ রান খরচায় ৪ উইকেট।

ক্যান্টারবারিতে টস হেরে আগে ব্যাট করে ২৩৮ রানে অলআউট হয় কেন্ট। স্যাম নর্থইস্ট ৪৩, অধিনায়ক ড্যানিয়েল বেল-ড্রামন্ড ৫২ ও ক্রিস বেঞ্জামিন ৪০ রান করেন। হাসান অপরাজিত থাকেন ৬ বলে ৪ রানে। জবাবে উস্টারশায়ারের দুই ওপেনার দ্রুত রান তুলতে শুরু করেন। তবে ষষ্ঠ ওভারে আক্রমণে এসে ম্যাচে নাটকীয় মোড় আনেন হাসান।

ওভারের পরপর দুই বলে দুই টপ অর্ডারকে ফিরিয়ে দলকে স্বস্তি এনে দেন। প্রথমে জ্যাক লিব্বির স্টাম্প ভেঙে দেন, পরের বলেই রেহান এডভালথকে এলবিডব্লিউ করেন এই ডানহাতি পেসার। এরপর মিডল অর্ডার ব্যাটার ম্যাথু ওয়েইটকে ১৫ রানে বোল্ড করার পর শেষ ব্যাটার অ্যাডাম ফিঞ্চকেও ফেরান এই পেসার। তাতে প্রথম ইনিংসে ২১৭ রানেই গুটিয়ে যায় উস্টারশায়ার। কেন্ট লিড পায় ২১ রানের।

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

বিরোধী দলের তীব্র বিরোধিতার মধ্যে সংসদে এসআরবি বিল উত্থাপন

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল নিতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

র‍্যাব বিলুপ্তিতে বিরোধীদলীয় নেতার সমর্থন, নতুন বাহিনী গঠনে আরো পর্যালোচনার আহ্বান

র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

ইরানি হামলায় কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘিত, বলল বাহরাইন

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মন্ত্রণালয়ের কাছে নথি চেয়েছে দুদক

চালকবিহীন ট্যাক্সির যুগে লন্ডন, উবারে মিলছে স্বচালিত গাড়ি