হোম > খেলা > ক্রিকেট

জয়ে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

শেষ ৬ ওভারে আয়ারল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ৬০ রান। তবে হাতে ছিল ৮ উইকেট। সবাই ধরেই নিয়েছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটন হয়েই যাবে। কিন্তু জয়ের ট্র্যাক থেকে হঠাৎই ছিটকে যায় আয়ারল্যান্ড। উইকেটের পর উইকেট হারিয়ে গুটিয়ে যায় তারা। শ্রীলঙ্কাও শেষে ছিনিয়ে নেয় সহজ জয়।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটের বিনিময়ে ১৬৩ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। শেষ ৩৫ বলে ৩৮ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের ইনিংস থামে ১৪৩ রানে। তাতে কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কা ম্যাচ জেতে ২০ রানে।

৪৩ বলে ৫ বাউন্ডারিতে কুশল মেন্ডিস ব্যক্তিগত সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে যান। তবে ঝোড়ো ইনিংস খেলেন কামিন্দু মেন্ডিস। শ্রীলঙ্কার ইনিংসের হাল ধরেন কামিন্দু ১৯ বলে ৪৪ রান করে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ১৬৩/৬, ২০ ওভার (কুশল মেন্ডিস ৫৬ *, কামিন্দু মেন্ডিস ৪৪, নিশাঙ্কা ২৪; ডকরেল ২/১৭, ম্যাকার্থি ২/৪০, ডেলানি ১/২৪, সার্ক অ্যাডাইর ১/৩৩)।

আয়ারল্যান্ড:১৪৩/১০, ১৯.৫ ওভার (টেক্টর ৪০, রস অ্যাডাইর ৩৪, টাকার ২১; ঠিকশানা ৩/২৩, হাসারাঙ্গা ৩/২৫, পাতিরানা ২ / ২৬, চামিরা ১/২৫, ভেল্লালাগে ১/২৮)।

ফল: শ্রীলঙ্কা ২০ রানে জয়ী।

ম্যাচসেরা: কামিন্দু মেন্ডিস।

জনতা ব্যাংকের সংকট কাটাতে রূপরেখা তৈরির নির্দেশ

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ