হোম > খেলা > ক্রিকেট

বাবরকে বাদ দিয়ে বাংলাদেশ সফরে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ সফরকে সামনে রেখে দল সাজাতে বড় চমকই দেখাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়নি সাবেক অধিনায়ক বাবর আজমের। নেতৃত্বে আস্থা রাখা হয়েছে বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদির ওপর, আর তরুণদের সুযোগ দিতে দলে আনা হয়েছে ছয় নতুন মুখ।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আবদুল সামাদ, মাআজ সাদাকাত, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান ও শামিল হুসেইন। এর মধ্যে সামাদ, সাদাকাত, মাসুদ ও শামিল সম্প্রতি আবুধাবিতে পাকিস্তান শাহিনস দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন। তরুণদের আন্তর্জাতিক অভিজ্ঞতা দিতে এবং ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতেই এমন পরিবর্তন বলে জানা গেছে।

ওয়ানডে অধিনায়ক হিসেবে এটি শাহিন আফ্রিদির দ্বিতীয় দায়িত্ব। তার নেতৃত্বেই সর্বশেষ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২–১ ব্যবধানে সিরিজ জিতেছিল পাকিস্তান। তার আগে গত নভেম্বরে শ্রীলঙ্কাকে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল তারা। এবার লক্ষ্য, বাংলাদেশের মাটিতেও সেই ধারাবাহিকতা ধরে রাখা।

৮ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। সংক্ষিপ্ত প্রস্তুতি শেষে মিরপুরেই শুরু হবে সিরিজের লড়াই। তিন ম্যাচের এই সিরিজের সবগুলোই হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১১, ১৩ ও ১৫ মার্চ মুখোমুখি হবে দুই দল।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটকিপার), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা ও শামিল হুসেইন।

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ফাইনালে ওঠার লড়াই আজ

টিভির পর্দায় নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ আরও যত খেলা

দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের শুধু মুস্তাফিজ-রিশাদ

বিসিএল চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

জরিমানা পর্যাপ্ত শাস্তি নয় : শহীদ আফ্রিদি

ভারতে আটকে পড়েছে উইন্ডিজ দল

হৃদয়ের সেঞ্চুরি মিসের আক্ষেপ

সম্মান ফেরত না পেলে খেলবেন না বিজয়!

চার দলের সেমিফাইনালে রোমাঞ্চকর চ্যালেঞ্জ

বিসিএলের ফাইনাল আজ