হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে সিরিজটা আগেই নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। এবার টি-টোয়েন্টি সিরিজও জয় দিয়ে শুরু করল সফরকারীরা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লঙ্কানদের ডিএলএস মেথডে ১১ রানে হারিয়েছে ইংলিশরা। এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল হ্যারি ব্রুকের দল।

পাল্লেকেলেতে ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৫ রান তুলতেই ফের হানা দিয়ে বসে বৃষ্টি। ফিল সল্ট এনে দেন ৪৬ রান। পরে আর খেলা মাঠে না গড়ানোয় বৃষ্টি আইনে ম্যাচ জিতে যায় ইংল্যান্ড।

ওপেনার কামিল মিশ্রর বিদায়ের পর লঙ্কানদের ব্যাটিং ঠিকঠাকই এগোচ্ছিল। কিন্তু দলীয় ৭৬ রানে হঠাৎই ছন্দপতন। এবার উইকেট থেকে বিদায় নেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান পাথুম নিসানাঙ্কা। যেন ড্রেসিংরুমে ফেরার মহড়ায় অংশ নিতে থাকেন স্বাগতিকরা। দলীয় স্কোরে ৯৮ রান জমতেই হারিয়ে ফেলে আরও চারটি উইকেট। তাতে বৃষ্টির হানায় পরিধি কমে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে ১৬.২ ওভারে সবকটি উইকেটের বিনিময়ে ১৩৩ রানের পুঁজি গড়ে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ৩৭ রান।

১৬ তম ওভারের শেষ তিন বলে দাসুন শানাকা, মহিশ তিকসানা ও মাতিশা পাতিরানাকে আউট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম হ্যাটট্রিক করেন স্যাম কারান।

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ