হোম > খেলা > ক্রিকেট

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

স্পোর্টস রিপোর্টার

জোহানেসবার্গ টেস্টের প্রথম ৩ ঘণ্টায়ই ফাইফার তুলে নিলেন কাগিসো রাবাদা। প্রথম সেশনে মাহফিজুল রবিন, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হককে ফেরানোর পর দ্বিতীয় সেশনে পরপর দুই বলে তানজিদ হাসান তামিম এবং মুশফিকুর রহিমকে ফিরিয়ে পূরণ করেন নিজের ফাইফার।

শুরুর ধাক্কার পর তানজিদ এবং তাওহীদ হৃদয়ের ব্যাটে প্রতিরোধ দেখায় বাংলাদেশ। দুজনের ৯৯ রানের জুটি ভাঙেন রাবাদা। এই পেসারের বাউন্সার স্টাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন তানজিদ। ৬৭ রান করে ফেরেন এই ওপেনার।

তানজিদের বিদায়ের পরের বলেই আউট হন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তৃতীয় স্লিপে ক্যাচ দেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১২৭ রান। ৩৩ রান করা হৃদয়ের সঙ্গে উইকেটে আছেন লিটন দাস।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। রাবাদার প্রথম বলেই গালিতে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষিক্ত ওপেনার মাহফিজুল। টেস্ট অভিষেকের প্রথম বলেই আউট হওয়ার বিরল তালিকায় নাম লেখান ২২ বছর বয়সী এই ব্যাটার। এ নিয়ে টেস্ট ইতিহাসে এমন ঘটনা ঘটল চতুর্থবার।

মাহফিজুলের বিদায়ের পর অল্প সময়ের ব্যবধানে ফেরেন মুমিনুল হকও। রাবাদার অফ স্টাম্পের বাইরের বল ডিফেন্ড করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন তিনি। ইনিংসের নবম ওভারে রাবাদার ভেতরে ঢোকা ফুল লেংথের বলে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন অধিনায়ক শান্ত।

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

এনসিএলে মোসাদ্দেকের সেঞ্চুরি