হোম > খেলা > ক্রিকেট

সেমির দৌড়ে শেষ লড়াই, কার সামনে কেমন সমীকরণ

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শেষ বাঁকে। দুই গ্রুপ থেকে একটি করে দল ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে, একটি করে দল ছিটকে গেছে। বাকি দুটি টিকিটের জন্য এখন লড়ছে চার দল—ওয়েস্ট ইন্ডিজ, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান। অবস্থানের দিক থেকে এগিয়ে আছে প্রথম তিন দল, আর সবচেয়ে কঠিন সমীকরণ পাকিস্তানের সামনে।

গ্রুপ ১: ভারত–উইন্ডিজ মুখোমুখি

গ্রুপ ১ থেকে জিম্বাবুয়ে বিদায় নিয়েছে। তাদের বিপক্ষে জিতে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল নিশ্চিত করেছে। ফলে শেষ টিকিটের লড়াই দাঁড়িয়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। দুই দলেরই পয়েন্ট সমান দুটি করে, তবে নেট রানরেটে এগিয়ে উইন্ডিজ।

রোববার কলকাতার ইডেন গার্ডেন্স-এ মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি কার্যত নকআউট—যে জিতবে, সে-ই সেমিতে। বৃষ্টি বা ফলহীন ম্যাচ হলে নেট রানরেটে এগিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজই যাবে শেষ চারে।

গ্রুপ ২: কিউইদের সহজ পথ, পাকিস্তানের জটিল হিসাব

গ্রুপ ২ থেকে ইংল্যান্ড দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আজ তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা কিউইদের জন্য সমীকরণ সহজ—ইংল্যান্ডকে হারালেই সেমি নিশ্চিত।

তবে হারলে তাকিয়ে থাকতে হবে পাকিস্তান–শ্রীলঙ্কা ম্যাচের দিকে। পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারায়, তাহলে তাদের পয়েন্টও হবে তিন। সেক্ষেত্রে নেট রানরেট নির্ধারণ করবে ভাগ্য। বড় ব্যবধানে না হারলে এই লড়াইয়ে এগিয়ে থাকবে নিউজিল্যান্ডই।

জয়ের রাতেই শোকের ছায়া, রিংকুর পিতৃবিয়োগে ভারাক্রান্ত ভারত শিবির

সেমির লক্ষ্যে ইংল্যান্ডের মুখোমুখি নিউজিল্যান্ড

অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিতে শ্রীলঙ্কা : সাঙ্গাকারা

সেমির আশা বাঁচিয়ে রাখল ভারত

নারী বিপিএলে চূড়ান্ত দুই দল

বড় জয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

ফাইনালের পথে উত্তরাঞ্চল

সেমির জন্য পাকিস্তানের সামনে যে সমীকরণ

জয়ের খোঁজে ভারত-জিম্বাবুয়ে

সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায়