হোম > খেলা > ক্রিকেট

অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিতে শ্রীলঙ্কা : সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক

সহ-আয়োজক শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়েছে। লঙ্কানরা বাদ পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকে। ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী হয়েছে তারা। টানা দুই হারে সেমিফাইনালের স্বপ্ন এখন চুরমার। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা তাই তাদের জন্য কেবলই আনুষ্ঠানিকতার। বিশ্বকাপে স্বাগতিকদের এমন ভরাডুবির পারফরম্যান্সটা মেনে নিতে পারছেন না কুমার সাঙ্গাকারা। তাই তো লঙ্কান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করলেন কিংবদন্তি এ ক্রিকেটার। সাঙ্গাকারা বলেন, বিশ্ব ক্রিকেটের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারায় ক্রিকেট দুনিয়ায় ‘অপ্রাসঙ্গিক’ হয়ে পড়ার ঝুঁকিতে আছে এখন শ্রীলঙ্কা।

​নিউজিল্যান্ডের কাছে ৬১ রানের বড় ব্যবধানের হারে চূড়ান্ত হয়েছে শ্রীলঙ্কার বাদ পড়া। কিউইদের ছুড়ে দেওয়া ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৭ রানে বিধ্বস্ত হয়েছে লঙ্কান ব্যাটিং লাইনআপ। হারের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের হতাশার কথা বলেন ক্ষুব্ধ সাঙ্গাকারা। ​সাবেক এ লঙ্কান অধিনায়ক বলেন, ‘চারিদিকে অনেক হাহাকার। ভক্তরা বিধ্বস্ত, হতাশ ও ক্ষুব্ধ। খেলোয়াড়রাও ভীষণ কষ্ট পাচ্ছে। আমি এই ধরনের ড্রেসিংরুমে আগেও থেকেছি। এটা মোটেও সহজ নয়।’

​বৈশ্বিক আসরে শ্রীলঙ্কা লিখেছে ব্যর্থতার গল্প। এজন্য চারদিকে বইয়ে চলছে সমালোচনার জোয়ার। সাঙ্গাকারা স্মরণ করিয়ে দেন, মাঠে দেশের প্রতিনিধিত্ব করা একই সঙ্গে গুরুদায়িত্বও, ‘এই দায়িত্ব মাঠের লড়াইয়েরই অংশ। নিজের দেশ এবং দেশের মানুষের প্রতিনিধিত্ব করা একই সঙ্গে যেমন একটি বোঝা, তেমনি বিশাল এক সম্মানের বিষয়।’

​শ্রীলঙ্কার ক্রিকেট কাঠামোতে রয়েছে দুর্বলতা। আধুনিক ক্রিকেটের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারার ব্যর্থতাকে আঙুল দিয়ে দেখিয়ে সাঙ্গাকারা বলেন, ‘সব স্তরেই সঠিক পথে ফেরার জন্য অনেক কাজ করার বাকি আছে। আমাদের চারপাশের ক্রিকেট বিশ্ব যখন এত দ্রুত বিবর্তিত হচ্ছে, তখন আমরা বারবার একই কাজ করে ভিন্ন ফলাফল আশা করতে পারি না। আমরা মানিয়ে নিতে পারিনি এবং বর্তমান পরিস্থিতিতে আমরা অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছি।’

সেমির লক্ষ্যে ইংল্যান্ডের মুখোমুখি নিউজিল্যান্ড

সেমির আশা বাঁচিয়ে রাখল ভারত

নারী বিপিএলে চূড়ান্ত দুই দল

বড় জয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

ফাইনালের পথে উত্তরাঞ্চল

সেমির জন্য পাকিস্তানের সামনে যে সমীকরণ

জয়ের খোঁজে ভারত-জিম্বাবুয়ে

সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায়

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ

পাকিস্তান সিরিজের আগেই সাকিবকে পাওয়ার আশায় বিসিবি