হোম > খেলা > ক্রিকেট

সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড উতাগুশিমানিন্দের

স্পোর্টস ডেস্ক

নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন রুয়ান্ডার ফ্যানি উতাগুশিমানিন্দে। সেঞ্চুরি করেছেন মাত্র ১৫ বছর ২২৩ দিন বয়সে। এর চেয়ে কম বয়সে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটেও সেঞ্চুরি করতে পারেনি কেউ। শুধু তাই নয়, অভিষেক ম্যাচ খেলতে নেমেই রুয়ান্ডার এই কিশোরী আরও অনেক রেকর্ড গড়েছেন।

এর আগে নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে সেঞ্চুরির কীর্তি ছিল না অন্য কারোর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষিক্ত ব্যাটার হিসেবে সর্বোচ্চ ৯৬* রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার কারেন রোল্টনের। তাকে টপকে প্রথম নারী ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচে ১১১ রানের দাপুটে এক ইনিংম খেললেন উতাগুশিমানিন্দে। নাইজেরিয়া আমন্ত্রণমূলক উইমেনস টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তিনি এমন ঝড় তোলেন।

ঘানার বিপক্ষে ইনিংস উদ্বোধনে নেমে ৬৫ বলের ইনিংসে ১৭টি বাউন্ডারি মেরেছেন রুয়ান্ডার এই ব্যাটার। এমন মারকুটে ব্যাটিং নৈপুণ্যের সুবাদে তার দল ৩ উইকেটে ২১০ রানের বিশাল সংগ্রহ গড়ে। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৮ রানে থেমে যায় ঘানার সংগ্রহ। ফলে রুয়ান্ডা জেতে ১২২ রানে। রুয়ান্ডার জার্সি গায়ে বেলিসে মুরেকাতেতে তিন উইকেট শিকার করেন।

এরআগে পুরুষ-নারী মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড ছিল আয়ার‌ল্যান্ডের অ্যামি হান্টারের। নিজের ১৬তম জন্মদিনে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ১২১ রানের ইনিংস খেলেছিলেন। তার সেই রেকর্ড কেড়ে নিলেন উতাগুশিমানিন্দে। নারী টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির আগের রেকর্ড ছিল উগান্ডার প্রসোকোভিয়া আলাকোর। ১৬ বছর ২৩৩ দিন বয়সে ২০১৯ সালে মালির বিপক্ষে ৭১ বলে ১১৬ রান করেন।

পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের সাবেক অললাউন্ডার শহীদ আফ্রিদি। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৪০ বলে ১০২ রানের ইনিংস খেলেছেন ১৬ বছর ২১৭ দিন বয়সে। সেদিন মাত্র ৩৭ বলে ম্যাজিক ফিগার ছুঁয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিয়ান বনে গিয়েছিলেন। সেই রেকর্ড অক্ষুণ্ন ছিল দীর্ঘ সময়।

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের

থানা কম্পাউন্ডে আহত ৮ গরু জবাই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে