হোম > খেলা > ক্রিকেট

আজ সিরিজে ফেরার ম্যাচ বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে পিছিয়ে এখন বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দুদল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে দুদলের ম্যাচটি। দ্বিতীয় ম্যাচ জিতে ১-১ ব্যবধানে সিরিজে ফেরার টার্গেট বাংলাদেশের। তবে গত ম্যাচে যে ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী দেখাল তারা, সেখান থেকে ফেরার পথটা সহজ হবে না তাদের। সফরের শুরু থেকেই জিম্বাবুয়ের পেসার গতির সামনে টিকতে পারছেন না বাংলাদেশের ব্যাটাররা। যে কারণে একমাত্র টেস্ট সিরিজে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। মাত্র আড়াই দিনে ইনিংস হারের লজ্জায় পড়তে হয়েছে তাদের।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও স্বাগতিক পেস অ্যাটাকে ছিন্নভিন্ন হয়েছে বাংলাদেশের ব্যাটিং। ১৪২ রানের টার্গেট পেয়েও জিততে পারেনি তারা। ১১৬ রানেই অলআউট হয় বাংলাদেশ। এনগারাভা, ইভানসদের গতির সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি তারা। তাওহিদ হৃদয় আর নুরুল হাসান উইকেটে কিছুটা থিতু হলেও অন্যরা উইকেটে আসা-যাওয়ার প্রতিযোগিতায় মেতেছিলেন। তবে ভয়াবহ ব্যাটিং ব্যর্থতার মধ্যে বোলিংয়ে রেকর্ড বোলিং উপহার দেন নাহিদ রানা। ২১ রানে একাই ছয় উইকেট নেন এই গতিতারকা। ওয়ানডে ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ড এটি। বোলারদের সঙ্গে যদি ব্যাটাররা ঠিকঠাকমতো জ্বলে ওঠেন, তাহলে দ্বিতীয় ওয়ানডেতে জয়ে ফিরতে পারে বাংলাদেশ। অন্যদিকে এক ম্যাচ হাতে রেখে সিরিজ ২-০ করতে চাইবে জিম্বাবুয়ে। তারা যে রিদমে রয়েছে, তাতে বাংলাদেশকে বেকায়দায় ফেলে সিরিজ জয় নিশ্চিত করা সময়ের অপেক্ষা। বাংলাদেশের ফেরা, নাকি জিম্বাবুয়ের সিরিজ জয়-সেটি আজ দেখার বিষয়।

ইমরানের পাশে দাঁড়িয়ে হোল্ডিং বললেন ‘খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না’

বাংলাদেশ আমাদের কোনো সুযোগই দেয়নি : কামিন্স

শচীনের রেকর্ড ভাঙলেন টেলর

ইমরান খানের পাশে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘বোলার হান্ট’

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

কন্ডিশন সম্পর্কে জানা সবচেয়ে জরুরি : নাজমুল