হোম > খেলা > ক্রিকেট

২৭৭ রানের দীপ্তি : এক তরুণ ব্যাটারের অভিযাত্রা

স্পোর্টস ডেস্ক

ছোট দলের বড় তারকা- এ পরিচয় এখনো পুরোপুরি তার নামের পাশে বসেনি। তবে সে পথে হাঁটা শুরু হয়ে গেছে অনেক আগেই। আর সমস্যাটাও ঠিক সেখানেই। ছোট দলের বড় তারকা হয়ে গেলে সংবাদ সম্মেলনে অন্তত সবাই চিনত। কিন্তু ব্রায়ান বেনেটকে কেউ চিনল না! ভারতের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এক সাংবাদিক যখন স্বয়ং বেনেটকেই প্রশ্ন করলেন- কেন তাকে সেঞ্চুরির সুযোগ দেওয়া হলো না। হালকা বিস্ময় ও ক্ষণিকের বিরতি; তারপর শান্ত গলায় জিম্বাবুয়াইন তারকার উত্তর- ‘দুঃখিত, আমিই বেনেট।’

সাংবাদিকরা না চিনলেও বিশ্বকাপে বেনেট নিজেকে চিনিয়েছেন ব্যাট হাতে। বড় দলের আলোয় চোখ ঝলসে যায়, ছোট দলের মুখগুলো ধোঁয়াটে থেকে যায়। কিন্তু আলো তো নিজস্ব শক্তিতেই জ্বলে। বিশ্বকাপের গল্পে বেনেটের আলো এমনই- পাঁচ ইনিংসে ১৩৫.৭৮ স্ট্রাইক রেটে ২৭৭ রান, তিনটি ফিফটি। চার ইনিংসে অপরাজিত। গড় ২৭৭! তিন ফিফটির প্রতিপক্ষ- অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ভারত! চমকে যাওয়ার মতো অবিশ্বাস্য ব্যাপার হলো, তিন দলের বাঘা বাঘা বোলারও তাকে আউট করতে পারেননি। ছোট দলের ব্যাটার হয়ে এ যেন বড় মঞ্চে ইতিহাস।

বেনেটকে যদি কেউ তারকা হিসেবে না মানতে চান, তাও মানতেই হবে। কেন? কারণটা বিরাট কোহলি। এই বিশ্বকাপে বেনেট চার অপরাজিত ইনিংসে ভারতীয় মহাতারকাকে ছাড়িয়ে গেছেন। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি তিনটি অপরাজিত ইনিংসে করেছিলেন ২২৬ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে অপরাজিত ইনিংসে এতদিন সেটিই ছিল সর্বোচ্চ। বেনেট এখন চার অপরাজিত ইনিংসে ২৭২ রান করে সে মানদণ্ড ছুঁয়ে ফেলেছেন। সুপার এইটে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচে নিজেকে মহাতারকার আরো কাছে নেওয়ার সুযোগ থাকছে বেনেটের সামনে।

পরিসংখ্যান এক পাশে রাখলে বাস্তব রূপ সামনে চলে আসে, যেখানে দেখা যায়- যশপ্রীত বুমরাকে ছক্কা কিংবা অক্ষর প্যাটেলের দুই ওভারে ২২ রানের ছোট্ট গল্প। ছোট দলের আকাশে বড় তারকার জন্ম সহজ নয়। আলো পেতে সময় লাগে, স্বীকৃতি পেতে লাগে আরো বেশি সময়। সংবাদ সম্মেলনের সেই অচেনা প্রশ্ন হয়তো মনে করিয়ে দেয়, পথ এখনো বাকি। তবু ২৭৭ রানের দীপ্তি, অপরাজিত ইনিংসের দৃঢ়তা আর বড় বোলারদের বিপক্ষে নির্ভীকতা- সব মিলিয়ে প্রশ্নটা এখন অন্যরকম শোনায়। ব্রায়ান বেনেট কি কেবল উত্থানের পথে, নাকি ছোট দলের আকাশে একটি নক্ষত্র ইতোমধ্যেই জ্বলে উঠেছে? উত্তর সময়ের হাতে।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে ম্যাচ ও অনুশীলন বাতিল ইংল্যান্ডের

মধ্যপ্রাচ্য সংকট: পরিস্থিতি নিয়ে সতর্ক আইসিসি

অঘোষিত ‘কোয়ার্টার ফাইনালে’ মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ-ভারত

জিতেও বিদায় নিল পাকিস্তান

আইসিসির মাসসেরা সোবহানা

উত্তেজনা ছড়াল দুই ম্যাচই

সেমিফাইনাল খেলতে পাকিস্তানের সামনে কঠিন সমীকরণ

টিভির পর্দায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচসহ আরও যত খেলা

পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখল নিউজিল্যান্ড

ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে ফের অসন্তুষ্টি