হোম > খেলা > ক্রিকেট

এটা শুধু জয় নয়, শক্তিশালী বার্তাও: তামিম ইকবাল

স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়ার ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ে মেতেছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচ শেষ হওয়ার পরপরই ক্রিকেটারদের অভিনন্দন জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। ওই সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি ভিডিও কলেও উপস্থিত ছিলেন তিনি। বিকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম ইকবাল জয়ের সব কৃতিত্ব মাঠের নায়ক ও দূরদর্শী পরিকল্পনা রূপায়ণকারীদের সঁপে দেন।

খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘যেকোনো দলের জন্য অস্ট্রেলিয়ায় খেলা অনেক কঠিন। ২৩ বছর পর ওখানে গিয়ে যেভাবে ক্রিকেট খেলে বাংলাদেশ দল জিতেছে, তার কৃতিত্ব ১০০০ শতাংশ তাদের। খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক—সবাইকে কৃতিত্ব দিতে হয়। আমরা বোর্ডে শুধু তাদের সহায়তা করতে, সুযোগ-সুবিধা দিতে ও গাইড করতে আছি। এই অর্জনে অন্য কারও কৃতিত্ব নেই, এটি সম্পূর্ণ টিম ম্যানেজমেন্ট, নির্বাচক এবং খেলোয়াড়দের।’

ঐতিহাসিক এই জয়ের পর ক্রিকেটাররা বিশেষ কোনো আর্থিক বোনাস পাবেন কি নাÑসাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বোর্ডের গোপনীয়তা রক্ষা করে তামিম জানান, ‘বোনাসের বিষয়টা আমাদের মধ্যেই (খেলোয়াড় ও বোর্ড) থাকুক। আমরা খেলোয়াড়দের সঙ্গে এটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হিসেবে আমরা খেলোয়াড়দের এই অর্জনে অত্যন্ত গর্বিত। আশা করি বাংলাদেশ ক্রিকেট এখান থেকে আরো এগিয়ে যাবে। এই জয়টি আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দেবে। এটা শুধু একটি জয় নয়, একটা শক্তিশালী বার্তা। আমরা সবাই খুব খুশি।’

অস্ট্রেলিয়ার ডারউইনে অর্জিত এই সাফল্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনাও উসকে দিয়েছে। বর্তমানে বাংলাদেশ পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে। দীর্ঘমেয়াদি লক্ষ্য ও ফাইনালের সমীকরণ নিয়ে প্রশ্ন করা হলে বিসিবি সভাপতি বাস্তবতা এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, ‘তারা যেভাবে খেলছে তাতে যেকোনো কিছু সম্ভব। আমি খুব বেশি দূরের চিন্তা করতে চাই না। এটা টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের কাজ, তারা এটি নিয়ে ভাববে।’

এসএসসির ফলের পর ১০ শিক্ষার্থীর মৃত্যু, জরুরি পদক্ষেপের আহ্বান

ছয় মাসে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, সাংবাদিকসহ গ্রেপ্তার ২

বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

এমন জয়ের স্বপ্নই আমরা সব সময় দেখেছি: আকরাম খান

ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক

অস্ট্রেলিয়া দলে পরিবর্তনের ডাক পন্টিংয়ের

ঐতিহাসিক টেস্ট জয়ে শান্তদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

এমন জয়ের পর বোনাস লাগে না: বাশার

অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বড় অঘটন: মার্ক ওয়াহ