হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টিতে খেলা বন্ধ, জয়ের কাছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার

বৃষ্টির কারণে ঢাকা টেস্টের চতুর্থ দিনে এই নিয়ে দ্বিতীয়বার খেলা বন্ধ হলো। প্রথমবার মাত্র ২০ মিনিটের মতো বন্ধ থাকার পর খেলা আবার শুরু হয়। তবে এবার মুষলধারে বৃষ্টি হয়েছে। প্রায় আধা ঘণ্টা বৃষ্টি হওয়ার পর এখন আবার রৌদ্রোজ্জ্বল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম। আপাতত মাঠ শুকানো এবং পিচ প্রস্তুতের কাজ করছেন গ্রাউন্ডস্টাফরা।

বৃষ্টির আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে চাপে রেখেছেন ওয়েস্ট ইন্ডিয়ান দুই ওপেনার জন ক্যাম্পবেল এবং ব্রেন্ডন কিং। ১৭০ রানের লক্ষ্যে কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান করেছেন তারা। ফলে বিপদ মাথায় নিয়েই মাঠ ছেড়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা।

ঢাকা টেস্টে এখনও জয়ের জন্য ১০৬ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। ২৯ রান করে অপরাজিত আছেন কিং। আরে ওপেনার ক্যাম্পবেল করেছেন ২৭ রান।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান করেছিল। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১৪২ রানে অলআউট হয়।

বজ্রপাতে বন্ধ খেলা

জয়ের জন্য উইন্ডিজের দরকার আরও ১৬২ রান

বৃষ্টির পর খেলা শুরু

বৃষ্টিতে খেলা বন্ধ, নাঈমের ৪৯

ছোট পর্দায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

প্রোটিয়া ও অজিদের স্নায়ুক্ষয়ী লড়াই

ভারতকে হারাল পাকিস্তান

শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের, হংকং সিক্সেসে কঠিন সমীকরণ

‘বল হাতে আমি বোলার, ব্যাট হাতে ব্যাটার’- নাঈম

রেকর্ড গড়ে ভারতকে হারাল নিউজিল্যান্ড