হোম > খেলা > ক্রিকেট

হারারের মঞ্চে তাইজুল ‘ম্যাজিক’

স্পোর্টস রিপোর্টার

আগের দিন হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে স্বাগতিকদের গতি আর বাউন্সে নাস্তানাবুদ হয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। ১০টি উইকেটই ভাগাভাগি করে নেন জিম্বাবুয়ের পেসাররা। সেই একই মঞ্চে পরের দিন স্পিনার তাইজুল ইসলাম ‘ম্যাজিক’ পারফরম্যান্স উপহার দিলেন। ১৩৮ রানে নেন ৭ উইকেট।

তাইজুল স্পিনে দুর্দান্ত হয়ে উঠলেও রানের পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ। সব উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৪১০ রান তোলে জিম্বাবুয়ে। ২৭০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৪০ রানে অলআউট হয়েছিল তারা। অবশ্য পরের ইনিংসের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পঞ্চম ওভারেই ভেঙে যায় ওপেনিং জুটি। ৯ রান করে আউট হন সাদমান। দ্বিতীয় দিন শেষে এক উইকেট হারিয়ে ৪০ রান তুলেছে নাজমুল হোসেন শান্তরা।


গতকাল সোমবার দ্বিতীয় দিনও বাংলাদেশের বোলারদের ভালো পরীক্ষা নিয়েছে জিম্বাবুয়ের ব্যাটাররা। জীবনের তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমে ১৪০ রানের স্মরণীয় ইনিংস খেলেছেন স্বাগতিক ওপেনার ইনোসেন্ট কাইয়া।

তাছাড়া ওয়েসলি মাধেভেরে অপরাজিত ৭৭, ক্রেইগ আরভিন ৬০ আর ব্রায়ান বেনেটের ৫৯ রানের সুবাদে দলীয় স্কোর চারশ ছাড়ায় জিম্বাবুয়ে। বাংলাদেশের তিন পেসারের মধ্যে খালেদ দুটি উইকেট নেন। এবাদত ও হাসান মাহমুদ উইকেট পাননি। ৪০.২ ওভার বোলিং করে দলের সেরা বোলার তাইজুল।


এক উইকেটে ১৩৬ রান নিয়ে দ্বিতীয় দিনের শুরুতে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। খালেদের হাত ধরে দিনের প্রথম উইকেট পায় বাংলাদেশ। তার বল রক্ষণাত্মক খেলতে গিয়ে আউট হন ব্রেন্ডন টেইলর। ৩৭ রানের ব্যবধানে আরো তিন উইকেট হারালে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় ২৮০/৫। এরপর আরভিন আর মাধেরেভের নৈপুণ্যে দলীয় স্কোর চারশ পার করে স্বাগতিকরা।

ইমরানের পাশে দাঁড়িয়ে হোল্ডিং বললেন ‘খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না’

বাংলাদেশ আমাদের কোনো সুযোগই দেয়নি : কামিন্স

শচীনের রেকর্ড ভাঙলেন টেলর

ইমরান খানের পাশে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘বোলার হান্ট’

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

কন্ডিশন সম্পর্কে জানা সবচেয়ে জরুরি : নাজমুল