হোম > খেলা > ক্রিকেট

ইমরানের সুচিকিৎসা ও মর্যাদা চাইলেন লারা

স্পোর্টস ডেস্ক

কারাবন্দী পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাশে দাঁড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা। ইমরানের যথাযথ চিকিৎসা এবং একজন মানুষের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ক্রিকেটের এই কিংবদন্তি।

বিশ্বের সাবেক অধিনায়কদের পাশাপাশি অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের আহ্বানে সাড়া দিয়ে দেওয়া বিবৃতিতে লারা বলেন, মাঠে ইমরানের বিপক্ষে খেলার সুযোগ তাঁর হয়েছে অল্প কয়েকবার। সেই স্বল্প সময়েই ইমরানের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা তৈরি হয়, যা আজও অটুট।

ইমরানের খেলোয়াড়ি জীবনের প্রভাব স্মরণ করে লারা বলেন, যে মানুষটি একসময় নিজের দেশের আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন, তিনি কীভাবে এখন ন্যূনতম যত্ন, সহানুভূতি ও সম্মান থেকেও বঞ্চিত হচ্ছেন; এটি তাঁর কাছে মেনে নেওয়া কঠিন।

ইমরানের জন্য ‘উপযুক্ত ও স্বতন্ত্র চিকিৎসা’র দাবি জানিয়ে লারা বলেন, একজন মানুষ হিসেবে তাঁর যে মর্যাদা প্রাপ্য, সেটিও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিষয়টিকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি রাজনীতির প্রশ্ন নয়; বরং ক্রিকেটের এক কিংবদন্তির প্রতি সাধারণ মানবিকতার বিষয়।

১৯৯২ বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট ছেড়ে রাজনীতিতে আসেন ইমরান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ক্ষমতা হারানোর পর দুর্নীতি ও অন্যান্য মামলায় সাজাপ্রাপ্ত হয়ে প্রায় সাড়ে তিন বছর ধরে কারাগারে আছেন। তবে তাঁর দাবি, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এর আগে ইমরানের সুচিকিৎসার দাবিতে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ২৩ সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন। পরে জাভেদ মিয়াঁদাদ ও মঈন খানের মতো সাবেক পাকিস্তানি ক্রিকেটারও তাঁর পাশে দাঁড়ান।

জাতীয় স্বার্থে যেখানে প্রয়োজন, বাংলাদেশ সেখানেই যাবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এক যুগ পর হরিরামপুরে নৌকাবাইচ, ইছামতীর দুই পাড়ে মানুষের ঢল

পারিশ্রমিক বাড়ানোর আবেদন আম্পায়ার, স্কোরার ও ম্যাচ রেফারিদের

সংসদের আগামী অধিবেশনে যাব কি না নিশ্চিত নয়: নাহিদ

২৫০ শয্যার জায়গায় ৮৬৭ রোগী, এমন দৃশ্য জীবনে দেখিনি: বিমানমন্ত্রী

ইরান যুদ্ধে তথ্য ফাঁস, মরিয়া হয়ে ঘরের শত্রু খুঁজছেন ট্রাম্প

বালুর ট্রাক সরাতে না পারা দল আমাদের পরামর্শ দিতে পারে না: সারজিস

হাসপাতালে অ্যান্টিভেনম দেওয়ার পরও বাঁচানো গেল না ব্যবসায়ীকে

গ্যাস-বিদ্যুৎ কার্ড থাকলে দিন, সরকারকে আসিফ মাহমুদ

দেশের প্রথম শতভাগ রোভার জেলা কিশোরগঞ্জ