হোম > খেলা > ক্রিকেট

এক ধাপ এগিয়ে আটে উঠল বাংলাদেশ

টি-টোয়েন্টিতে র‍্যাংকিং

স্পোর্টস রিপোর্টার

বার্ষিক হালনাগাদ র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। টি-টোয়েন্টিতে এই র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। আজ আইসিসি সবশেষ র‍্যাংকিংয়ে শ্রীলঙ্কাকে টপকে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ। অন্যদিকে নারী ওয়ানডে ক্রিকেট র‍্যাংকিংয়ে বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে। রেটিং পয়েন্ট পাঁচ বাড়ায় ১০ নম্বরে থাকা বাংলাদেশ এখন ৯ম স্থানে থাকা আয়ারল্যান্ডের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে।

২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোর ১০০ শতাংশ ও আগের দুবছরে খেলা ম্যাচের ৫০ শতাংশ পয়েন্ট বিবেচনায় নিয়ে নতুন বার্ষিক হালনাগাদ র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। এই হালনাগাদে ২০২৩ সালের মে মাসের আগে খেলা ম্যাচগুলোর হিসাব বাদ দিয়েছে আইসিসি।

এই হালনাগাদে ছয় রেটিং পয়েন্ট হারিয়ে টি-টোয়েন্টিতে ৯ নম্বরে নেমে গেছে শ্রীলঙ্কা। এক পয়েন্ট কম নিয়ে ১০ নম্বরে অবস্থান করছে আফগানিস্তান। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সবার ওপরে অবস্থান করছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ২৭৫!

নারী টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষ ১৬ অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ২৮৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে অস্ট্রেলিয়া। ১৯৯ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে বাংলাদেশ।

আইসিসি হালনাগাদ করা র‍্যাংকিং প্রকাশের পর টি-টোয়েন্টিতে দলসংখ্যা ১০২ থেকে ৯৮-তে দাঁড়িয়েছে। র‍্যাংকিংয়ে থাকতে হলে তিন বছরে অন্তত আট টি-টোয়েন্টি ম্যাচ খেলার নিয়ম রয়েছে। তবে সে নিয়ম না মানায় ফিজি, গাম্বিয়া, গ্রিস ও ইসরাইল র‍্যাংকিং থেকে বাদ পড়েছে। আর নারী ক্রিকেটে র‍্যাংকিং থেকে বাদ পড়েছে কম্বোডিয়া ও পেরু। ফলে নারী টি-টোয়েন্টি ক্রিকেট র‍্যাংকিংয়ে স্থান পেয়েছে ৭৮ দেশ।

গ্যালারিতে শিক্ষার্থীদের প্রবেশ ফ্রি

বিল ৬৫০ হলেও কর্মী পান ৩০০ টাকা, বিসিবির দালালের পকেটে যায় ৩৫০!

কিংবদন্তিদের প্রশংসায় ভাসছেন নাহিদ

লর্ডসের আদলে বিশেষ লাউঞ্জ হচ্ছে মিরপুরে

জয়ে শুরু মোহামেডানের, হারল আবাহনী

আঞ্চলিক কমিটি বিলুপ্ত, বিসিবি নির্বাচনের প্রক্রিয়া শুরু

উদ্বোধনী দিনেই গাজী গ্রপের বড় জয়

তিন রানআউট, ব্রাদার্স অলআউট ৮২ রানে

১৯৪ রানে থামল সিটি ক্লাব

সাইফের আক্ষেপ, বসুন্ধরার সংগ্রহ ২৮০