হোম > খেলা > ক্রিকেট

জয়ে ফিরে টিকে রইল ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের শিকার প্রায় হয়েই গিয়েছিল ইংল্যান্ড। নেপালের কাছে হারতে হারতেও মাত্র চার রানে নাটকীয়ভাবে জিতে যায় ইংলিশরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে আর শেষ রক্ষা হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ানদের কাছে ঠিকই হার মেনেছে ইংল্যান্ড। এ কারণে প্রতিপক্ষ স্কটল্যান্ডকে নিয়ে বাড়তি সতর্ক ছিল ইংল্যান্ড। অবশ্য অস্ট্রেলিয়ার অঘটনের শিকার হতে হয়নি। তাতে কলকাতার ইডেন গার্ডেন্সে স্বস্তির পরশ ছুঁয়ে গেছে হ্যারি ব্রুকসের দলকে। ‘সি’ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সুপার অ্যাইটে ওঠার লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে রইল ইংল্যান্ড।

ফিল সল্ট আর জস বাটলার একটু দ্রুত ফেরায় চাপে পড়ে যায় ইংল্যান্ড। প্রথম চার ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ২১। এতে ছিল না কোনো বাউন্ডারির মার। ইংল্যান্ড অবশ্য খেলায় প্রত্যাবর্তন করেছে দ্রুতই। জ্যাকব বেথেল ও টম ব্যান্টনের পার্টনারশিপে তৃতীয় উইকেটে আসে ৬৬ রান।

বেথেল উইকেট থেকে বিদায় নেন ২৮ বলে ৩২ রান করে। তবে ক্রিজের অন্য প্রান্ত আগলে রাখেন ব্যান্টন। স্যাম কারেনের সঙ্গে ৪৬ আর উইল জ্যাকসের সঙ্গে ২৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ইংল্যান্ডকে পৌঁছে দেন জয়ের রাজ্যে। আগের দুই ম্যাচে মাত্র ৪ রান করা ব্যান্টন ৪১ বলে খেলেন ৬৩ রানের হার না মানা দাপুটে এক ইনিংস।

তার আগে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামা স্কটল্যান্ডের স্কোর দেড় শ পেরিয়ে যায় রিচি বেরিংটন ও মাইকেল জোনসের কল্যাণে। চারে নামা বেরিংটন হাফসেঞ্চুরি মিস করেন। ৩২ বলে এনে দেন ৪৮ রানের দারুণ এক ইনিংস। ওপেনার জোনস দলীয় স্কোরে যোগ করেন ২০ বলে ৩৩ রান। ইংল্যান্ডের জার্সিতে তিনটি উইকেট পেয়েছেন আদিল রশিদ।

‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় ইংল্যান্ড এখন ৩ ম্যাচে ৪ পয়েন্টের পুঁজি নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। ২ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে সবার ওপরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর স্কটল্যান্ডের ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে আছে তিনে।

সংক্ষিপ্ত স্কোর

স্কটল্যান্ড : ১৫২/১০, ১৯.৪ ওভার (বেরিংটন ৪৯, জোন্স ৩৩; আদিল রশিদ ৩/৩৬)।

ইংল্যান্ড : ১৫৫/৫, ১৮.২ ওভার (ব্যান্টন ৬৩* বেথেল ৩২; লিয়াস্ক ১/৩৩)।

ফল : ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : টম ব্যান্টন।

সিদ্ধান্ত যা-ই হোক, আমরা সব সময় প্রস্তুত ছিলাম- সালমান আগা

জয়ে শুরু মেয়েদের ইমার্জিং কাপ

কলম্বোয় ক্রিকেট উন্মাদনা: ভারত–পাকিস্তান ম্যাচের টিকিট শেষ, ভাড়া আকাশছোঁয়া

‘ক্রিকেটের স্বার্থেই দরকার পাক-ভারত ম্যাচ’

টিভির পর্দায় টি-টোয়েন্টি বিশ্বকাপের নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচসহ আরও যত খেলা

জয়ের দেখা পেলো আমিরাত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে

নামিবিয়াকে উড়িয়ে দিল ভারত

ওমানকে উড়িয়ে সুপার এইটের পথে শ্রীলঙ্কা

টিভিতে টি-টোয়েন্টি বিশ্বকাপসহ ইউরোপিয়ান ফুটবলের যত ম্যাচ