হোম > খেলা > ক্রিকেট

আইসিসিকে বিচার দিয়েই শেষ বুলবুলের কার্যক্রম!

স্পোর্টস রিপোর্টার

নিজেকে বিসিবির ‘বৈধ’ সভাপতি দাবি করে অ্যাডহক কমিটি গঠনের দিনে সংবাদ বিজ্ঞপ্তি পাঠান আমিনুল ইসলাম বুলবুল। পরে সেই চিঠি পাঠানো হয় আইসিসির কাছে। তবে আইসিসির কাছ থেকে তিনি সাড়া পেয়েছেন কি না, তা জানা যায়নি। এমনকি যদি সাড়া পেয়ে থাকেন, সেটা কী ধরনের সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ওই চিঠি পাঠানোর পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়ার কথাও শোনা গিয়েছিল। কিন্তু সে পথে হাঁটবেন না আমিনুল ইসলাম বুলবুল—এমনটাই আভাস পাওয়া গেছে।

সাতজন পরিচালক পদত্যাগ করার পর ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত বিসিবিতে ছিলেন ১৮ পরিচালক। আমিনুল ইসলাম বুলবুলসহ এই ১৮ পরিচালক নিজেদের মধ্যে বর্তমানে ঐক্য ধরে রাখতে ব্যস্ত আছেন। তারা আপাতত দলছুট না হওয়ার অপেক্ষায় আছেন। পাশাপাশি প্রথমদিকে আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করলেও, সেই ভাবনা থেকে সরে এসেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্ষমতাচ্যুত পরিচালক আমার দেশকে বলেন, ‘আইনি পথে হেঁটে লাভ কী? তাতে ক্রিকেটের কোনো লাভ হবে না। এখন যদি সবকিছু ঠিকঠাক চলে, চলুক। এটাই তো ভালো। শুধু শুধু আইনি পথে হেঁটে জটিলতা তৈরির তো কোনো মানে নেই।’ তার কথায় স্পষ্ট, আইনি পথে হাঁটার পরামর্শ থাকলেও সে পথে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে আমিনুল ইসলাম বুলবুল ও ক্ষমতাচ্যুত অন্য পরিচালকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষমতাচ্যুত আরেক পরিচালক আমার দেশকে বলেন, ‘আইনি পথে হেঁটে খুব বেশি লাভবান হওয়ার সুযোগ নেই। শুধু শুধু মামলা-মোকাদ্দমা করে কোনো লাভ নেই। সেজন্য আপাতত এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।’

তবে ভবিষ্যতে আইনি পথে হাঁটবেন কি না সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বুলবুল ও ক্ষমতাচ্যুত অন্য পরিচালকরা। ভবিষ্যতে সবাই মিলে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তারা।

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা