হোম > খেলা > ক্রিকেট

ফাইনালের পথে উত্তরাঞ্চল

স্পোর্টস রিপোর্টার

তারকাসমৃদ্ধ দল নিয়ে এবারের বিসিএলে মাঠে নেমেছে উত্তরাঞ্চল। দুই ম্যাচে টানা দুই জয় তুলে সেই মর্যাদাটাও রেখেছে দলটি। আজ দক্ষিণাঞ্চলের বিপক্ষে ছয় উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে উত্তরাঞ্চল। অন্যদিকে পূর্বাঞ্চলের বিপক্ষে পাঁচ উইকেটের জয় পেয়েছে মধ্যাঞ্চল।

রাজশাহীতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণাঞ্চল। দলীয় ১৯ রানের মাথায় হারিয়ে বসে চার উইকেট। পরে সেখান থেকে দলকে টেনে তোলেন অভিজ্ঞ মোহাম্মদ মিঠুন। ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করা এই ব্যাটার ৭৯ বলে করেন ৫৫ রান। এছাড়া নুরুল হাসান সোহান ২৩ বলে ২৪ ও রবিউল হক ২২ বলে করেন ২৯ রান। তাতে উত্তরাঞ্চলের বিপক্ষে ১৪৪ রানে থামে দক্ষিণাঞ্চলের ইনিংস। উত্তরাঞ্চলের হয়ে মেহেরব হাসান ও নাহিদ রানা তিনটি করে উইকেট শিকার করেন।

১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে উত্তরাঞ্চলের দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও তানজিদ হাসান তামিম আউট হন দ্রুতই। এমনকি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শূন্য রানে ফেরেন প্যাভিলিয়নে। পরে দলের জয় নিশ্চিত করেন লিটন দাস। ৬৫ বলে করেন ৫৫ রান। এছাড়া তাওহিদ হৃদয় ৪৬ বলে করেন ৩৩ রান। দক্ষিণাঞ্চলের হয়ে মোস্তাফিজুর রহমান ২৩ রানে নেন তিন উইকেট।

বগুড়ায় আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৩৭ রানে থামে পূর্বাঞ্চল। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন জাকির হাসান। এছাড়া অধিনায়ক ইয়াসির আলী রাব্বি করেন ৩৭ রান। মমিনুল হকের ব্যাটে আসে ৩৪ রান। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ২৭ রানে নেন তিন উইকেট।

২৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে পাঁচ উইকেটে লক্ষ্য ছুঁয়ে ফেলে মধ্যাঞ্চল। ওপেনার নাঈম শেখ ৯৮ বলে করেন ৮৩ রান। এছাড়া শেষদিকে ৪২ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস খেলেন আবু হায়দার রনি। তাতে ২৭ বল আগে পাঁচ উইকেটের জয় নিশ্চিত করে মধ্যাঞ্চল। পূর্বাঞ্চলের হয়ে নাঈম হাসান ৪১ রানে নেন দুই উইকেট।

দক্ষিণাঞ্চলের বিপক্ষে এই জয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে উত্তরাঞ্চল। লিগ পর্বের শেষ ম্যাচে উত্তরাঞ্চলের প্রতিপক্ষ মধ্যাঞ্চল। আর দক্ষিণাঞ্চল খেলবে পূর্বাঞ্চলের বিপক্ষে।

নারী বিপিএলে চূড়ান্ত দুই দল!

বড় জয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

সেমির জন্য পাকিস্তানের সামনে যে সমীকরণ

জয়ের খোঁজে ভারত-জিম্বাবুয়ে

সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায়

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ

পাকিস্তান সিরিজের আগেই সাকিবকে পাওয়ার আশায় বিসিবি

নারী দলের বিশেষ ক্যাম্প আজ শুরু

পাকিস্তানকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

কঠিন গ্রুপে বাংলাদেশের মেয়েরা