হোম > খেলা > ক্রিকেট

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

এশিয়ান গেমস ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার

কয়েকদিন আগেই এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের। এবার এশিয়ান গেমসের সেমিফাইনালেও একই প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছে টাইগ্রেসরা।

গত বৃহস্পতিবার বৃষ্টির কারণে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হওয়ায় টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। শুক্রবার জাপানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।

জাপানের কোরোগি স্পোর্টস পার্কে কোয়ার্টারের লড়াইয়ে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ভারত।

টস জিতে জাপানকে ব্যাটিংয়ে পাঠিয়ে মাত্র ৫৭ রানে অলআউট করে ভারত। শ্রী চরনি ৪টি এবং শেফালি বর্মা ২টি উইকেট নেন।

জবাব দিতে নেমে মাত্র ৫.৩ ওভারেই জয় নিশ্চিত করে ভারত। মাত্র ১৫ বলে অপরাজিত ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন শেফালি। ৬ বলে ১২ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করেন রিচা ঘোষ।

আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনালের লড়াইয়ে হারমানপ্রীত করের ভারতের মুখোমুখি হবে নিগার সুলতানার বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।

শোচনীয় পরাজয় মিরাজদের, তবুও সুযোগ থাকছে ফাইনালে ওঠার

ব্যান্টন ঝড়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ইংল্যান্ডের

বিশ্বকাপে খেলবে বাংলাদেশ যুব হকি দল

অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ আফগানিস্তান

নেপাল প্রিমিয়ার লিগে দল পেলেন আকবর আলি

হ্যাটট্রিকের কথা ভুলেই গিয়েছিলেন খালেদ

তিন সেঞ্চুরিতে আইসিসির মাসসেরা দিনুশা

ফিক্সিংয়ে উঠে এল আরও দুই নাম, একজন দলের মালিক

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

ছোট পর্দায় ক্রিকেটের সঙ্গী হয়ে থাকছে ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চ