হোম > খেলা > ক্রিকেট

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে হাসান, এগোলেন ইবাদত-লিটন

স্পোর্টস রিপোর্টার

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে হ্যাটট্রিক করে র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে চলে গিয়েছেন হাসান মাহমুদ। একই টেস্টে দুর্দান্ত বোলিং করে এগিয়েছেন ইবাদত হোসেনও। ব্যাট হাতে অনবদ্য পারফর্ম করে এগিয়েছেন লিটন দাস।

বুধবার আইসিসি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।

আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নেন হাসান। আর তাতে ৭ ধাপ এগিয়ে টেস্ট বোলারদের মধ্যে ৩৮তম স্থানে চলে গিয়েছেন এই পেসার।

প্রথম ইনিংসে চারটি ও দ্বিতীয় ইনিংসে তিনটি শিকার ধরেন ইবাদত। এতে ১১ ধাপ উন্নতি করে ৬৭তম স্থানে আছেন এই পেসার।

ম্যাচে চার উইকেট নিয়ে এক ধাপ এগিয়ে এখন ২২ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে মিরাজের ওপরে আছেন কেবল তাইজুল ইসলাম। তিন ধাপ পিছিয়ে বাঁহাতি স্পিনারের অবস্থান ১৮তম।

টেস্টের দুই ইনিংসে ৫৩ ও ১০২ রান করে লিটন কুমার দাস। এতে তিন ধাপ এগিয়ে ভারতের লোকেশ রাহুলের সঙ্গে যৌথভাবে ২৯তম স্থানে।

এক ধাপ পিছিয়ে ১৮তম স্থানে মুশফিকুর রহিম। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবার ওপরে অভিজ্ঞ ব্যাটসম্যান। তার মতো এক ধাপ পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এতে ২১ নম্বরে আছেন অধিনায়ক।

ফাইনালের আগে বড় হার বাংলাদেশের

হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ হলো টাইগ্রেসদের

‘১০ উইকেট নেওয়া উচিত ছিল’, ড্রয়ের দায় নিজেদের দিলেন শান্ত

বিশ্বকাপ টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটি আবেদন

পাকিস্তানকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা

অস্ট্রেলিয়ার বড় জয়

সাব্বিরের সেঞ্চুরি, ইনিংস ব্যবধানে জয় চট্টগ্রামের

রেকর্ডবুকে লিটন

সুযোগ হাতছাড়া করে ম্যাচ ড্র করল বাংলাদেশ

রোমাঞ্চের অপেক্ষায় আবুধাবি টেস্ট