হোম > খেলা > ক্রিকেট

নারী দলের বিশেষ ক্যাম্প আজ শুরু

স্পোর্টস ডেস্ক

বিপিএলের আগে নেই নারীদের কোনো ক্রিকেটীয় ব্যস্ততা। বিশ্বকাপের আগে সবশেষ সিরিজ খেলবে আগামী এপ্রিলে। লম্বা সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকবে নারীরা। তাতে নারী ক্রিকেটারদের যেন প্রস্তুতির ঘাটতি তৈরি না হয়-সে কারণে আজ থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে নারী দলের ক্যাম্প। আজ ক্যাম্পে পাওয়া নারী ক্রিকেটাররা রিপোর্ট করবেন। আগামীকাল থেকে শুরু হবে ব্যাট-বলের প্রস্তুতি।

নারী দলের এই প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতির জন্য এই ক্যাম্প আয়োজন করা হচ্ছে।’ আগামী ১৫ মার্চ পর্যন্ত হবে নারী দলের এই ক্যাম্প। ক্যাম্প থেকে সরাসরি ঈদের ছুটিতে যাবেন নারী ক্রিকেটাররা।

এর মধ্যে বিপিএলের সবকিছু চূড়ান্ত হলে ঈদের ছুটি কাটিয়ে বিপিএল খেলতে নামবেন নারী ক্রিকেটাররা। তা না হলে আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজের জন্য অপেক্ষা করতে হবে মেয়েদের। আগামী ১৭ এপ্রিল থেকে লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে নিগার সুলতানা জ্যোতি-নাহিদা আক্তারদের।

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের

থানা কম্পাউন্ডে আহত ৮ গরু জবাই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে