হোম > খেলা > ক্রিকেট

সান্ত্বনার জয়ের খোঁজে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি আজ

স্পোর্টস রিপোর্টার

এক ম্যাচ হাতে রেখে সিরিজ ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জিতে তিন ম্যাচের সিরিজ ৩-০ করার টার্গেট তাদের। তবে হোয়াইটওয়াশ এড়ানো আর সান্ত্বনা জয়ের খোঁজে থাকবে বাংলাদেশ। গত ম্যাচে জয়ের পথেই ছিল স্বাগতিকরা। কিন্তু ব্যাটাররা দুর্দান্ত শুরু করলেও হঠাৎ ছন্দপতনেই সিরিজ হারল তারা। আজ তৃতীয় ম্যাচ জিতে সিরিজ হারের ব্যর্থতা কিছুটা আড়াল করে দেওয়ার সুযোগ তাদের সামনে।

শেষ ম্যাচেও লিটনকে ছাড়াই খেলবে বাংলাদেশ। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে পড়েছেন দলের নিয়মিত অধিনায়ক। যথারীতি তাওহিদ হৃদয় দলকে নেতৃত্ব দেবেন। টপ অর্ডারে ব্যাটাররা ভালো করলেও অনেক দিন পর দলে ফেরা সৌম্য সরকার হতাশ করেছেন। পরপর দুই ম্যাচেই সহজ শট খেলে আউট হন। অবশ্য এই সমস্যা তানজিদ ও তাওহিদের মধ্যেও দেখা গেছে। জয়ে ফিরতে হলে আরো সাবধানি ব্যাটিং করতে হবে তাদের। অন্যদিকে শেষ ম্যাচের একাদশে ফিরতে পারেন তাসকিন। রিশাদ মোটেও ভালো করছেন না। এজন্য একাদশ থেকে জায়গা হারাতে পারেন তিনি। অন্যদিকে নবীন বোলার আব্দুল গাফফার সাকলাইন আস্থার প্রতিদান দিচ্ছেন। শেষ ম্যাচে তার একাদশে থাকা নিয়ে শঙ্কা নেই।

অন্যদিকে জয়ের ছন্দ ধরে রাখতেই মাঠে নামবে অস্ট্রেলিয়া। মিচেল মার্শের নেতৃত্বাধীন তাদের তারুণ্যদীপ্ত দলটির হয়ে সবচেয়ে বেশি নজর কাড়ছেন কুপার কনোলি। ম্যাট রেনশও দলের জয়ে অবদান রাখছেন। সিরিজের শেষ ম্যাচটিও জয়ে রাঙিয়ে দিতে চাইবেন তারা। অস্ট্রেলিয়ার ৩-০ নাকি বাংলাদেশের জয়ে ফেরা—সেটিই দেখার অপেক্ষা।

হাসানের জোড়া আঘাতে স্বস্তি নিয়ে দিন শেষ বাংলাদেশের

মেয়ের জন্মদিনে লিটনের উপহার

জায়েদের ১০ উইকেট, জমে উঠেছে শিরোপার লড়াই

দ্বিতীয় সেশনে আর উইকেট পেল না বাংলাদেশ

নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ

নো বলে তাসকিনের আক্ষেপ, প্রোটিয়াদের ১ উইকেট নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০

দিনের শুরুতেই লিটনের সেঞ্চুরি, উৎসর্গ করলেন মেয়েকে

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন