হোম > খেলা > ক্রিকেট

যুব এশিয়া কাপের বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার

ওমানের মাটিতে আগামী ৫ নভেম্বর শুরু হতে যাচ্ছে এসিসি পুরুষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার ঘোষিত দলে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন ফরিদ হাসান ফয়সাল। তাঁর সহকারী হিসেবে থাকবেন আহসান আল মুমিন।

এশিয়া কাপের প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশের যুবারা। উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। এরপর ৭ নভেম্বর শ্রীলঙ্কা এবং ৯ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে।

টুর্নামেন্টে ভালো শুরুর লক্ষ্য নিয়েই মাঠে নামবে ফরিদ হাসানের দল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে পরের দুই ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে খেলার সুযোগ তৈরি হবে যুবাদের সামনে।

বাংলাদেশ দল: ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আল মুমিন (সহ-অধিনায়ক), আবদুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাউসার আহমেদ, তাফিউল আলম তামিম, শাকিল খান, রকিবুল হাসান, শেখ জারিফ সিয়াম, আল আমিন হোসেন রনি, আল রফি, রবিউল হাসান অনিক, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন ও রুবায় ইসলাম রিজন।

কামিন্দুর সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বড় পুঁজি, পাকিস্তানের লক্ষ্য ৩২৬

৮ উইকেটে জিতল উইন্ডিজ

খেলা শুরু, টার্গেটের আরো কাছে ওয়েস্ট ইন্ডিজ

বৃষ্টিতে খেলা বন্ধ, জয়ের কাছে ওয়েস্ট ইন্ডিজ

জয়ের জন্য উইন্ডিজের দরকার আরও ১৬২ রান

বৃষ্টির পর খেলা শুরু

বৃষ্টিতে খেলা বন্ধ, নাঈমের ৪৯

ছোট পর্দায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

প্রোটিয়া ও অজিদের স্নায়ুক্ষয়ী লড়াই

ভারতকে হারাল পাকিস্তান