হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির জয়, পয়েন্ট ভাগাভাগি

স্পোর্টস ডেস্ক

সুপার এইট পর্বে জমজমাট লড়াইয়ের প্রত্যাশা ছিল ক্রিকেটপ্রেমীদের। কিন্তু শ্রীলঙ্কার কলম্বোতে টানা বৃষ্টিতে মাঠে নামাই হলো না পাকিস্তান ও নিউজিল্যান্ডের। বহুল প্রতীক্ষিত ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন অফিসিয়ালরা। টস সম্পন্ন হলেও একটি বলও করা সম্ভব হয়নি।

ম্যাচ শুরুর আগেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। টস জিতে আগে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত দেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। তবে টসের পরপরই শুরু হয় ভারী বৃষ্টি, যা ক্রমেই বাড়তে থাকে। পরিস্থিতি খারাপ হওয়ায় দ্রুত মাঠ ঢেকে ফেলেন গ্রাউন্ড স্টাফরা। নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি।

নিয়ম অনুযায়ী ন্যূনতম ৫ ওভারের ম্যাচ আয়োজনের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে খেলা শুরু হওয়া জরুরি ছিল। কিন্তু আবহাওয়ার কোনো উন্নতির লক্ষণ না থাকায় অপেক্ষা না বাড়িয়ে নির্ধারিত সময়ের আগেই ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। ফলে দুই দলই পেয়েছে ১ পয়েন্ট করে।

এই ফলের কারণে সুপার এইট থেকে সেমিফাইনালে ওঠার সমীকরণ আরও কঠিন হয়ে গেছে দুই দলের জন্য। এখন টিকে থাকতে হলে নিজেদের বাকি ম্যাচে ইংল্যান্ড ক্রিকেট দল ও শ্রীলঙ্কা ক্রিকেট দলর বিপক্ষে জয়ের বিকল্প নেই পাকিস্তান ও নিউজিল্যান্ডের।

বিসিএলে হবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি

মাসসেরা হওয়ার দৌড়ে মোস্তারি

ক্রিকেটার, ফিফা ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

বিশ্বকাপের ‘সুপার এইট’ শুরু আজ, মুখোমুখি নিউজিল্যান্ড-পাকিস্তান

সুপার এইটের চমক জিম্বাবুয়ে

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল অস্ট্রেলিয়া

ব্যর্থতার দায় ক্রিকেটারদের : অস্ট্রেলিয়া কোচ

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলের সমালোচনায় সালাউদ্দিন

মার্চে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে লড়াই, সূচি প্রকাশ

বিশ্বকাপ খেলতে না পারার দুঃখ ভোলা কঠিন ছিল : সাইফ