হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে র‌্যাংকিংয়ে বড় উন্নতি বাংলাদেশি ক্রিকেটারদের

স্পোর্টস রিপোর্টার

ঘরের মাঠে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেই সাফল্যের প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ টেস্ট খেলোয়াড় র‌্যাংকিংয়েও। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়া এই সিরিজে ব্যাট হাতে দারুণ ছিলেন মুশফিকুর রহিম। চার ইনিংসে ২৫৯ রান করা এই অভিজ্ঞ ব্যাটার আইসিসি টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে ১০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৬ নম্বরে।

শুধু মুশফিকই নন, বড় উন্নতি হয়েছে লিটন দাসেরও। সিরিজে ২৩৯ রান করা এই উইকেটকিপার-ব্যাটার ১৪ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ২৪ নম্বরে।

বোলিং বিভাগেও সাফল্যের ছাপ রেখেছেন বাংলাদেশের বোলাররা। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুই ধাপ এগিয়ে পৌঁছেছেন ১১ নম্বরে। একইসঙ্গে তিনি অর্জন করেছেন নতুন ক্যারিয়ার সেরা রেটিং।

অফস্পিনার মেহেদী হাসান মিরাজও দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৫ নম্বরে। আর তরুণ পেসার নাহিদ রানা ১০ ধাপ এগিয়ে এখন ৫৪তম স্থানে।

অলরাউন্ডার র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে তাইজুলের। তিন ধাপ এগিয়ে তিনি এখন ২৯ নম্বরে অবস্থান করছেন।

অন্যদিকে সিরিজ হারলেও পাকিস্তানের পেসার খুররাম শাহজাদ ব্যক্তিগতভাবে কিছুটা সাফল্য পেয়েছেন। দীর্ঘ বিরতির পর সিলেটে দ্বিতীয় টেস্টে ফিরে বোলিং র‌্যাংকিংয়ে উঠে এসেছেন ৪৯ নম্বরে।

‘১০ উইকেট নেওয়া উচিত ছিল’, ড্রয়ের দায় নিজেদের দিলেন শান্ত

বিশ্বকাপ টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটি আবেদন

পাকিস্তানকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা

অস্ট্রেলিয়ার বড় জয়

সাব্বিরের সেঞ্চুরি, ইনিংস ব্যবধানে জয় চট্টগ্রামের

রেকর্ডবুকে লিটন

সুযোগ হাতছাড়া করে ম্যাচ ড্র করল বাংলাদেশ

রোমাঞ্চের অপেক্ষায় আবুধাবি টেস্ট

চ্যালেঞ্জ নিয়ে লড়ছে আফগানিস্তান

ডারবান টেস্টে জয়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া