হোম > খেলা > ক্রিকেট

হাসান মাহমুদ প্রথম ম্যাচেই পেলেন ৯ উইকেট

কাউন্টিতে স্বপ্নের অভিষেক

স্পোর্টস ডেস্ক

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে নিজের অভিষেক ম্যাচটিকেই স্মরণীয় করে রাখলেন বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ। বল হাতে তার অনবদ্য ও বিধ্বংসী পারফরম্যান্সে ব্লাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে তিন দিনেই ১৪০ রানের বিশাল জয় পেয়েছে কেন্ট। নিজের ক্যারিয়ার-সেরা বোলিংয়ের দিনে হাসান একাই ধসিয়ে দিয়েছেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ।

কেন্টের দেওয়া ৪২৪ রানের বিশাল লক্ষ্যে তাড়া করতে নেমে হাসানের বোলিং তোপের মুখে ২৮২ রানেই অলআউট হয়ে যায় ল্যাঙ্কাশায়ার।

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি, প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট মিলিয়ে হাসান মাহমুদ এর আগে কখনোই এক ম্যাচে ৯ উইকেট এবং ইনিংসে ৬ উইকেট পাননি। ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় ইনিংসে ১৬ ওভারে ৬৯ রান দিয়ে নেওয়া ৬ উইকেটই এখন তার ক্যারিয়ারের সেরা ইনিংস বোলিং।

অভিষেক ম্যাচেই একাধারে ক্যারিয়ারের সেরা ইনিংস এবং সেরা ম্যাচ বোলিংয়ের জোড়া রেকর্ড গড়লেন এই বাংলাদেশি পেসার।

আক্রমণের নেতৃত্ব দিয়ে ম্যাচটি চতুর্থ দিনে গড়াতেই দেননি হাসান। তার দুর্দান্ত স্পেলের ওপর ভর করে তিন দিনেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে কেন্ট।

ইংল্যান্ডের সুইং-সহায়ক কন্ডিশনে লাল বলে হাসানের এই দুর্দান্ত পারফরম্যান্স কাউন্টিতে যেমন তার অবস্থান শক্ত করল, তেমনই বাংলাদেশ জাতীয় দলের আগামী দিনের টেস্ট মিশনগুলোর জন্যও এটি একটি দারুণ ইতিবাচক বার্তা।

পাটুরিয়া টার্মিনালে বন্ধ হচ্ছে না ফ্যাসিস্টদের বালু বাণিজ্য

ঝিনাইদহে ছয় মাসে ১৮৯ জনের আত্মহত্যা

নওগাঁয় আমন ধান রোপণের ধুম

গ্যাস সংকটে লাকড়ির চুলাই ভরসা গ্রাহকদের

স্বেচ্ছায় তিন বছর ধরে ‘ট্রাফিক পুলিশ’ দীনহীন শফি

বরুড়ায় আখের বাম্পার ফলন, বাড়তি দামে চাষিদের মুখে হাসি

চকরিয়া পৌর সড়ক এখন ময়লা-আবর্জনার ভাগাড়

ভ্যানচালকের মেয়ের অভাবনীয় সাফল্য, উৎকণ্ঠা উচ্চশিক্ষা নিয়ে

শিক্ষক শুধু চাকরিজীবী নন, মানুষ গড়ার কারিগরও

পচা ডিম দিয়ে কেক ও নোংরা শিরায় হানিকম্ব তৈরি, বেকারিকে জরিমানা