হোম > খেলা > ক্রিকেট

পরের ম্যাচে ফিরছেন মিরাজ

স্পোর্টস রিপোর্টার

জ্বরের কারণে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামতে পারেননি মেহেদী হাসান মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন তিনি।

গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ ফিল সিমন্স মিরাজের প্রসঙ্গে বলেন, 'মিরাজকে ফিরে পেয়ে ভালো লাগছে। সে গত কিছুদিন সংগ্রাম করছিল। আজ এবং আগামীকাল আরও বিশ্রাম নেওয়ার সুযোগ আছে। আশা করি, পরের ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাবে।’

আগামী ২১ অক্টোবর আফগানদের বিপক্ষে লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালের উঠতে হলে ওই ম্যাচটিতে বড় ব্যবধানে জিততে হবে টাইগারদের।

হারের স্মৃতি ভুলে আফগানদের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়াতে চান কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন,‘ছেলেদের মধ্যে এখনও এনার্জি আছে। আজ সকালেও মিটিং হলো। কী ভালো হলো, কী ভালো হলো না- এসব নিয়ে কথা হয়েছে। আমরা জানি, এখন আমাদের কী করতে হবে। আমরা ভালো খেলছিলাম।’

শুভাগতর ৭০০০, নাঈমের ১৭৬

হারের ধাক্কার পর জরিমানাও গুনল বাংলাদেশ

ফাইনালে যেতে বাংলাদেশের সামনে দুই সমীকরণ

আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান

রক্ষণাত্মক ক্রিকেট ডোবাচ্ছে দলকে

বৃষ্টির দিনে বল হাতে বোল্যান্ডের দাপট, বিপদে দক্ষিণ আফ্রিকা

মাহফিজুলের সেঞ্চুরির দিনে সানজামুলের ৪ উইকেট

ইমরানের ছেলেদের সাক্ষাৎকারের জেরে ধারাভাষ্য প্যানেলে নেই আথারটন–হুসেইন!

ঢাকায় পা রাখল ওয়েস্ট ইন্ডিজ

নেতৃত্ব হাতছাড়া হলেও নাহিদার পাশে থাকার অঙ্গীকার জ্যোতির