হোম > খেলা > ক্রিকেট

আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ

বিশ্বকাপে না যাওয়ার তদন্ত রিপোর্ট প্রকাশ

স্পোর্টস রিপোর্টার

নিরাপত্তা শঙ্কা দেখিয়ে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি। কোয়ালিফাই করেও বিশ্বকাপে না যাওয়ায় সেসময় এমন সিদ্ধান্ত নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর এই সিদ্ধান্তের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ।

৩ সদস্যের তদন্ত কমিট আজ (১৫ সেপ্টেম্বর) তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বিশ্বকাপ খেলতে না যাওয়ার পেছনে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেছে তদন্ত কমিটি।

প্রতিবেদনে উঠে এসেছে, ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন এই উপদেষ্টার সিদ্ধান্তে সায় দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল গণমাধ্যমকে বলেন, ‘তদন্তে যা উঠে এসেছে, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে, সংবাদমাধ্যমের প্রতিবেদন ও সবকিছু মিলিয়ে যা বলা যায়, যে মানুষটি দায়ী (বিশ্বকাপে না যাওয়ার জন্য), তিনি হলেন তৎকালীন যুব ও ক্রীড়া উপেদষ্টা আসিফ নজরুল। সেই সময়ের সরকার ও তিনি দায়ী।’

তদন্ত কমিটির প্রতিনিধি হিসেবে ফয়সাল বলেন, 'বাংলাদেশের অবশ্যই বিশ্বকাপে খেলতে যাওয়া উচিত ছিল।'

বাংলাদেশের বিশ্বকাপে অংশ না নেয়ার বিষয়ে তদন্ত করতে চলতি বছরের মার্চে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও আইনজীবী ফয়সাল দস্তগীরকে নিয়ে তিন সদস্যের কারণ অনুসন্ধান কমিটি গঠন করা হয়।

দীর্ঘ ৬ মাসের তদন্ত শেষে ২২ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়েছেন তারা। এই প্রতিবেদনে সংশ্লিষ্ট ১২ জনের সাক্ষাৎকারের সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। ক্রিকেটারদের মধ্যে আছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সাক্ষাৎকার নেওয়া হয় সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল খান, বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদ সৈয়দ আশরাফুল হক, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি, বিসিবির কোচ ও ওই সময়ে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং ওই সময়ের বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনের।যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলমের সঙ্গেও কথা বলে কমিটি।

তবে বিতর্কের কেন্দ্রে যে দুজন, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও সেই সময়ের বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল, তাদের সঙ্গে বারবার নানা মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি বলে জানায় তদন্ত কমিটি।

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

কন্ডিশন সম্পর্কে জানা সবচেয়ে জরুরি : নাজমুল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ পয়েন্ট কাটল আইসিসি

কেন্ট হতাশ হলেও বিসিবির প্রাধান্য হাসানের 'ওয়ার্কলোড'

মিরাজের লড়াকু পারফরম্যান্সের পরেও হারল গায়ানা

নাকভির হাত থেকে ট্রফি নয়, তাই পুরস্কার বিতরণীও বয়কট ভারতের

শিরোপা জিতেও নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারতের মেয়েরা

ছোট পর্দায় ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আনন্দ

শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টম শিরোপা জিতল ভারতীয় মেয়েরা

এশিয়ান গেমসে সাফল্যের প্রত্যাশায় ক্রিকেট দল