হোম > খেলা > ক্রিকেট

৩৫৫ কোটি টাকা লোকসানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

এক সময় বিশ্বক্রিকেটে দাপট দেখানো ওয়েস্ট ইন্ডিজ এখন মাঠের লড়াইয়ের পাশাপাশি আর্থিক সংকটেও বিপর্যস্ত। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সবশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ চিত্র। ২০২৫ অর্থবছরে সংস্থাটির নিট লোকসান হয়েছে ২৮.৫ মিলিয়ন ডলার; বাংলাদেশি মুদ্রায় যা আনুমানিক ৩৫৫ কোটি টাকা। আগের বছরই ২২.৬ মিলিয়ন ডলার মুনাফা করেছিল তারা। এক বছরের ব্যবধানে এমন উল্টো যাত্রা ক্যারিবীয় ক্রিকেটের আর্থিক ভিত নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

লোকসানের পাশাপাশি কমেছে আয়ও। ২০২৪ সালে সিডব্লিউআইয়ের আয় ছিল ৮৮.৪ মিলিয়ন ডলার। ২০২৫ সালে তা নেমে এসেছে ৪০.৯ মিলিয়ন ডলারে, কমেছে প্রায় ৫৪ শতাংশ। একই সময় নগদ অর্থের পরিমাণ ১৭.৫ মিলিয়ন ডলার থেকে কমে দাঁড়িয়েছে মাত্র ১.৭ মিলিয়ন ডলারে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে হাতে থাকা নগদ অর্থের প্রায় ৯০ শতাংশ হারিয়েছে সংস্থাটি।

এই আর্থিক ধাক্কার পেছনে বড় কারণ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওই আসর থেকে উল্লেখযোগ্য আয় এসেছিল। পরের বছর সে ধরনের বড় আয়োজন না থাকায় রাজস্ব কমেছে। অথচ সফর ও টুর্নামেন্ট আয়োজনের ব্যয় কমেনি; বরং বেড়েছে।

সংকট এখানেই শেষ নয়। ২০২৬ সালে আরো ২৬ মিলিয়ন ডলার লোকসানের আশঙ্কা করছে সংস্থাটি। তবে ২০২৭ সালে আট মিলিয়ন ডলার মুনাফার প্রত্যাশা রয়েছে তাদের। ঘাটতি পূরণে আইসিসির ঋণ ও বাণিজ্যিক ব্যাংকের অর্থায়নের ওপর নির্ভর করতে হচ্ছে।

অবসরে যাচ্ছেন মুশফিক

ক্রাইস্টচার্চে কিউই বোলারদের তোপে দিশেহারা ভারত

আজ বিসিবির বোর্ড সভা, আলোচনায় থাকছে কী?

টেস্টের ক্ষত নিয়ে ওয়ানডেতে কতদূর?

ছোট পর্দায় ম্যানইউর ম্যাচের সঙ্গে থাকছে রিয়ালের খেলা

সেমিফাইনালে বিদায় বাংলাদেশের

ওভারটনের ফাইফারে ধসে গেল অস্ট্রেলিয়া

শাহাদাতের সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের

ক্রাইস্টচার্চে সমানে লড়ল ভারত-নিউজিল্যান্ড

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ