হোম > খেলা > ক্রিকেট

জয়ের খোঁজে ভারত-জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে জিম্বাবুয়ে। গ্রুপ পর্বের লড়াইয়ে সেরা দল হয়ে সুপার এইটে পা রেখেছে তারা। অবশ্য সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তাই পায়নি জিম্বাবুইয়ানরা। ১০৭ রানের বড় ব্যবধানে হেরে আসর শুরু করা দলটি এবার মাঠে নামছে দ্বিতীয় ম্যাচে। প্রতিপক্ষ ভারত। যারা গ্রুপ পর্বে অপরাজিত থেকে দাপট দেখিয়ে সুপার এইটের প্রথম ম্যাচে ৭৬ রানে ধরা খেয়েছে দক্ষিণ আফ্রিকার কাছে। নিজেদের প্রথম ম্যাচ হারা দুদলই মুখোমুখি হচ্ছে দ্বিতীয় ম্যাচে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে জয়ের খোঁজে মাঠে নামছে দুদল। এই ম্যাচে যারা জিতবে, তারাই টিকে থাকবে সেমিফাইনালের দৌড়ে।

সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হবে দুদলের জন্যই বাকি দুই ম্যাচ গুরুত্বপূর্ণ। ভারতকে একইসঙ্গে তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকার দিকে। এমন ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে পারে ভারত। গত পাঁচ ম্যাচে ভারতের ব্যাটিং লাইনআপ অতিরিক্ত বাঁহাতিনির্ভর হয়ে পড়ায় ডানহাতি সঞ্জু স্যামসনকে অন্তর্ভুক্ত করার আভাস পাওয়া গেছে। অনুশীলনে দীর্ঘ সময় ব্যাটিং করেন উইকেটকিপার-ব্যাটার স্যামসন। স্যামসন দলে ফিরলে বাদ পড়বেন তিলক ভার্মা। তাতে ঈশান কিশানকে তিন নম্বরে পাঠানোর সম্ভাবনা থাকছে।

এদিকে জিম্বাবুয়ে ভারতকে ছাড় দিতে নারাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন জানিয়ে সেটা কাজে লাগানোর কথা বললেন জিম্বাবুয়ের হেড কোচ ডেভ সামন্স, ‘সেখান থেকে (ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ) ভালো শিক্ষা নেওয়ার মতো বিষয় আছে এবং চাপের মুহূর্তে আমরা কীভাবে তা সামলাই, কীভাবে শান্ত থাকি, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিইÑসেটাই দেখার।’ ভারতের বিপক্ষে বোলিং বিভাগকে জ্বলে উঠতে হবে জানিয়ে সামন্স আরো যোগ করেন, ‘মনে হয় আমরা কিছুটা পূর্বানুমানযোগ্য ছিলাম। এ জায়গায় আমরা আরো স্মার্ট হতে পারি।’ কোচের মতে, দলের বোলারদের, বিশেষ করে ব্লেসিং মুজারাবানি ও অধিনায়ক সিকান্দার রাজার পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং নির্ধারিত পরিকল্পনায় আটকে না থেকে বৈচিত্র্য আনা জরুরি।

এবার দেখা যাক ভারত চেনারূপে ফেরে, নাকি জিম্বাবুয়ে সেমির পথে এক ধাপ এগিয়ে যায়।

সেমির জন্য পাকিস্তানের সামনে যে সমীকরণ

সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায়

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ

পাকিস্তান সিরিজের আগেই সাকিবকে পাওয়ার আশায় বিসিবি

নারী দলের বিশেষ ক্যাম্প আজ শুরু

পাকিস্তানকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

কঠিন গ্রুপে বাংলাদেশের মেয়েরা

পাকিস্তানের আজ টিকে থাকার লড়াই

আদালতে চ্যালেঞ্জ হচ্ছে বিসিবির নির্বাচন

জিম্বাবুয়েকে উড়িয়ে বড় জয় ওয়েস্ট ইন্ডিজের