হোম > খেলা > ক্রিকেট

র‍্যাংকিংয়ে এগোলেন তাসকিন-শরীফুল

স্পোর্টস রিপোর্টার

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে আইসিসির সর্বশেষ র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম এবং ব্যাটার তানজিদ হাসান তামিমের। বোলারদের তালিকায় তাসকিন ৯ ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৫৮৬। দুই ধাপ এগিয়ে ৫৮৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে শরীফুল।

জিম্বাবুয়ের বিপক্ষে ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তাসকিন। অন্যদিকে, ৩৮ বলে ৪৬ রান করে ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়েছেন তামিম। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের সঙ্গে যৌথভাবে ২১ নম্বরে রয়েছেন তিনি।

তবে বাংলাদেশের অন্য কয়েকজন ক্রিকেটারের অবস্থানের অবনতি হয়েছে। ছয় ধাপ পিছিয়ে বোলারদের তালিকায় ৮৪ নম্বরে রিশাদ হোসেন। ব্যাটারদের মধ্যে তিন ধাপ নেমে তাওহীদ হৃদয় ২৫ নম্বরে, ছয় ধাপ পিছিয়ে নাজমুল হোসেন শান্ত যৌথভাবে ৩৭ নম্বরে এবং তিন ধাপ নেমে মেহেদী হাসান মিরাজ ৭৯ নম্বরে রয়েছেন।

এদিকে ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছেন আফগানিস্তানের রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে ৮ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে তাঁর রেটিং বেড়েছে ২৮ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের আবরার আহমেদের সঙ্গে ব্যবধান এখন ৮০ পয়েন্ট। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে রশিদ। ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায়ও দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছেন তিনি।

আফগানিস্তানের সেদিকউল্লাহ আতালও ব্যাটারদের র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ১১০ বলে ১০২ রানের ইনিংস খেলা এই ব্যাটার ৩২তম স্থান থেকে উঠে এসেছেন ২০ নম্বরে। তাঁর সেঞ্চুরিতে আফগানিস্তান ম্যাচটি জিতেছিল ১৫৮ রানে।

ওয়ানডে ব্যাটারদের তালিকায় পাকিস্তানের সালমান আগা এক ধাপ এগিয়ে ১২তম এবং ইংল্যান্ডের বেন ডাকেট দুই ধাপ এগিয়ে ১৩তম হয়েছেন। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ দুই ধাপ এগিয়ে নবম, শেরফেন রাদারফোর্ড ছয় ধাপ এগিয়ে ১৮তম এবং গুদাকেশ মোতি ১০ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ২৬তম স্থানে উঠেছেন।

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, উদ্বোধনী দিনেই নামবে বাংলাদেশ

আফ্রিদি-রাজ্জাকের কীর্তিতে ভাগ বসালেন মিনহাস

সমীকরণের মারপ্যাঁচ মাথায় নিয়ে ‘শক্তিশালী’ আফগানদের মুখোমুখি বাংলাদেশ

ইংল্যান্ডও হারল পাকিস্তানের কাছে

বাভুমার রেকর্ডে দক্ষিণ আফ্রিকার কামব্যাক

নাঈমের ডাবল সেঞ্চুরির দিনে আবরারের রেকর্ডগড়া ফিফটি

সিরিজ হারলেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি শারমিন-স্বর্ণার

জিম্বাবুয়েকে ১৫৮ রানে উড়িয়ে দিল আফগানিস্তান

ফাইনালে উঠতে সামনে রানরেটের কঠিন সমীকরণ