হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের মেয়েদের টানা দ্বিতীয় হার

স্পোর্টস রিপোর্টার

নেদারল্যান্ডসের বিপক্ষে ১৬৩ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি। মিডল অর্ডারে একাই হাল ধরে ছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সতীর্থদের ব্যর্থতায় বিফলে যায় অধিনায়কের ৫১ বলে ৭৭ রানের ইনিংস। তাতে ৮ রানের হারে ত্রিদেশিয় সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশের মেয়েরা।

আগে ব্যাট করতে নেমে হেথার সিজার্সের ৪৩ বলে ৫২ ও ফেবে মলকোনবোয়ারের ২৪ বলে ২৯ রানে ভর করে ১৬২ রানের বিশাল সংগ্রহ পায় নেদারল্যান্ডস। বাংলাদেশের হয়ে ফারিহা তৃষ্ণা ২৬ রানে দুই উইকেট নেন।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ২৪ বলে ২২ রান করেন। বাকিরা ছিলেন যাওয়া-আসার মিছিলে। স্রোতে বিপরীতে দাঁড়িয়ে ৫১ বলে ৭৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক জ্যোতি। তার ইনিংসে জয়ের আশা জাগলেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়। ডাচদের হয়ে হেথার সিজার্স ৩৯ রানে নেন তিন উইকেট।

আগের ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পর ডাচদের কাছে হারায় ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে পড়ল বাংলাদেশের মেয়েদের জন্য।

ভারতে বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

মাদারগঞ্জে মিটার নেই, সংযোগও নেই—তবু এলো বিদ্যুৎ বিল!

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে করমজলে পর্যটকের ঢল

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

কালিয়াকৈরে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৩

পাচারকালে মদনে দুই চালকসহ ৫ টন চাল জব্দ

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির