হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের কাছে হারল ভারত

এশিয়া কাপ রাইজিং স্টার্স

স্পোর্টস ডেস্ক

জেতার জন্য সব রকম চেষ্টাই করেছে ভারত। শেষ পর্যন্ত লড়াই করেছে তারা। কিন্তু লাভ হয়নি। কেননা দিনটি যে ছিল পাকিস্তানের জন্য বরাদ্দ। তাই তো হার মানলে ভারত। এশিয়া কাপ রাইজিং স্টার্সে চির প্রতিদ্বন্দ্বী ভারত ‘এ’ দলকে ৪৮ রানে হারিয়েছে পাকিস্তান ‘এ’ দল। ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হাই-স্কোরিং ম্যাচে শুরুতে ব্যাট হাতে ঝড় তোলে পাকিস্তান। আর শেষের দিকে বল হাতে ম্যাচের নিয়ন্ত্রণও নিয়ে নেয় তারা। তাতেই শেষ হাসি হেসেছে পাকিস্তান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দারুণ খেলে পাকিস্তান ‘এ’। দলের তিনজন ব্যাটার হাফ-সেঞ্চুরির দেখা পান—হাসান নওয়াজ ৮২ বলে ৭৯ রান (৫টি চার, ৪টি ছক্কা), মাজ সাদাকাত ৬৩ বলে ৫৯ রান (৬টি চার, ১টি ছক্কা) এবং ফারহান ইউসুফ ৪৮ বলে ৫৬ রান (৪টি চার, ২টি ছক্কা)। সঙ্গে শামিল হুসাইন (২৩ বলে ৩৩) ও আব্দুল সামাদ (৩৫ বলে ২৮) স্কোরকে ৩১৩ রানে পৌঁছে দেন।

ভারত ‘এ’-এর বোলারদের মধ্যে হর্ষিত রানা, প্রিন্স যাদব, সূর্যাংশ শেডগে ও বিপ্রজ নিগম ২টি করে উইকেট পান। ১টি উইকেট নেন আয়ুষ বাদোনি।

৩১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় ভারত ‘এ’। তবে অভিষেক শর্মা ৪২ বলে ৬টি চার ও ৬টি ছক্কায় ৭০ রানের বিস্ফোরক ইনিংস খেলে রানরেট সচল রাখেন। মাঝের ওভারগুলোতে চাপ তৈরি হলে শাহবাজ আহমেদ (৪৯ বলে ৫৬ রান) ও অধিনায়ক তিলক ভার্মা সপ্তম উইকেটে প্রতিরোধ গড়েন।

ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ১৪৯ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ঠিক ১০০ রান করেন তিলক ভার্মা। কিন্তু ৪৪তম ওভারে পরপর দুই বলে শাহবাজ আহমেদ ও বিপ্রজ নিগমকে ফিরিয়ে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আলি রাজা (মোট ৩ উইকেট)। শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে ২৬৫ রানে থামে ভারত ‘এ’-এর ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান ‘এ’ (৪৯.২ ওভার): ৩১৩/১০।

ভারত ‘এ’ (৪৯.১ ওভার): ২৬৫/১০।

ফল: পাকিস্তান ‘এ’ ৪৮ রানে জয়ী।

প্রোটিয়াদের একাদশে নরকিয়া-ডি জর্জিরা

ক্রীড়াবিদদের স্বাস্থ্যসুরক্ষায় এনএসসি ও ল্যাবএইডের সমঝোতা স্মারক স্বাক্ষর

৭ শহরে একাডেমি ও নারীদের মাতৃত্বকালীন ছুটিসহ বেশকিছু নতুন উদ্যোগ বিসিবির

পান্তের ব্যাটে রেকর্ডের ঝড়, ৭২০ রানে ইনিংস ঘোষণা ভারতের

ছোট পর্দায় লিভারপুল-ম্যানইউ ম্যাচের সঙ্গে থাকছে বার্সেলোনা-ভিয়ারিয়ালের লড়াই

একজন পেসার কম খেলানোয় ডোনাল্ডও ‘হতবাক’

নিখিলের অলরাউন্ড ঝলক, অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়

‘শেবাগ হতে আসিনি, আর্যবীর হতে এসেছি’

পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম

স্যান্ডপেপারগেট ইস্যুতে কামিন্সের পাশে হ্যাজলউড