হোম > খেলা > ক্রিকেট

নারী বিপিএলে চূড়ান্ত দুই দল

স্পোর্টস রিপোর্টার

নারী বিপিএলে দল পাওয়া যাচ্ছে না, এমন খবরই রটেছিল ক্রিকেটপাড়ায়। তবে এখন খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে বিসিবি। তিন দলের টুর্নামেন্টে দুদল প্রায় নিশ্চিত। ছেলেদের বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স আগ্রহী মেয়েদের বিপিএলে দল নিতে। পাশাপাশি আগ্রহ প্রকাশ করেছে চট্টগ্রামভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান কন্টিনেন্টাল গ্রুপ।

চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহ প্রকাশ করেছে তারা। ইতোমধ্যে গত পরশু বিসিবি থেকে তাদের আনুষ্ঠানিক প্রস্তাবপত্র পাঠানো হয়েছে। সেটা বিবেচনা করে আগামী রোববারের মধ্যে দল নেওয়ার ব্যাপারটি চূড়ান্ত করবে প্রতিষ্ঠানটি। তেমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী।

তিনি জানান, সবকিছু চিন্তা-ভাবনা করে আগামী রোববারের মধ্যে দল নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা। তবে দল নেওয়ার আগ্রহ আছে বলেই নিশ্চিত করেছেন তিনি।

উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দুই ভেন্যুতে নারী বিপিএল আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে রেখেছে বিসিবি। আগামী ১৪ মার্চ নারী বিপিএলের নিলাম আয়োজিত হওয়ার সূচি।

বড় জয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

ফাইনালের পথে উত্তরাঞ্চল

সেমির জন্য পাকিস্তানের সামনে যে সমীকরণ

জয়ের খোঁজে ভারত-জিম্বাবুয়ে

সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায়

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ

পাকিস্তান সিরিজের আগেই সাকিবকে পাওয়ার আশায় বিসিবি

নারী দলের বিশেষ ক্যাম্প আজ শুরু

পাকিস্তানকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

কঠিন গ্রুপে বাংলাদেশের মেয়েরা