হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে চমক, তিন বছর পর ফিরলেন ইয়াসির

স্পোর্টস রিপোর্টার

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক তিন বছর পর ইয়াসির আলী চৌধুরীর প্রত্যাবর্তন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটারের সঙ্গে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ সাইফউদ্দিনও।

বুধবার (১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টি-টোয়েন্টি দল ঘোষণা করে বিসিবি। নিয়মিত অধিনায়ক লিটন দাসকে এই সফরের জন্য দলে রাখা হয়নি। বিসিবি জানিয়েছে, তাকে ২০২৬ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছে। সফরে প্রথমবারের মতো পূর্ণকালীন অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি দলে নেতৃত্ব দেবেন তাওহিদ হৃদয়।

দলে জায়গা পেয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। মিডল অর্ডারে থাকছেন মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী চৌধুরী ও উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।

অলরাউন্ডার হিসেবে আছেন শেখ মেহেদী হাসান, স্পিন বিভাগে রাখা হয়েছে নাসুম আহমেদ, রিশাদ হোসেন ও আবদুল গাফফার সাকলাইনকে। পেস আক্রমণে থাকছেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং প্রত্যাবর্তন করা মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। প্রথম ম্যাচ ১৫ জুলাই, দ্বিতীয়টি ১৭ জুলাই এবং সিরিজের শেষ ম্যাচ ১৯ জুলাই। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হিবে বাংলাদেশ সময় সাড়ে ৪টায়

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন ও আবদুল গাফফার সাকলাইন।

আড়াই দিনেই ইনিংস হার বাংলাদেশের

হারারের মঞ্চে তাইজুল ‘ম্যাজিক’

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবাল

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই অলআউট বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সেমিফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট শুরু আজ

বিসিবির আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসির কাছে বুলবুলের চিঠি

ভারতের কাছে নারী দলের হার

জিম্বাবুয়ে সফরে পূর্ণ শক্তির বাংলাদেশ ওয়ানডে দল

বাংলাদেশ-ভারত মুখোমুখি আজ