হোম > খেলা > ক্রিকেট

সহজ ম্যাচটাও জিততে পারল না বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর ওয়ানডে সিরিজের শুরুটাও ভালো করতে পারল না বাংলাদেশ। আজ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৫ রানে হারাল জিম্বাবুয়ে। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। আগামী ৯ জুলাই সিরিজের দ্বিতীয় ওয়ানডে রয়েছে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাজে ব্যাটিংয়ে জগন্য প্রদর্শনী দেখাল বাংলাদেশ।

জয়ের জন্য ১৪২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১১৬ রানে অলআউট হয় মেহেদী হাসান মিরাজের দল। মিডল অর্ডারে নুরুল হাসান সোহানের ৩১ আর তাওহিদ হৃদয়ের ২৫ রানের ইনিংস ছাড়া উল্লেখ করার মতো রান করতে পারেননি অন্য কেউই। আবারও স্বাগতিক পেস অ্যাটাকের সামনে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং। ইভানস ও এনগারাভা তিনটি করে উইকেট নেন। আর মুজারাবানি ও নায়ামুরি দুটি করে উইকেট নেন।

এর আগে বল হাতে বিধ্বংসী হয়ে উঠেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। তার গতির ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। নাহিদের নৈপুণ্যেই দেড়শ রানের মধ্যে জিম্বাবুয়েকে অলআউট করে বাংলাদেশ। ২১ রানে ৬ উইকেট নেন নাহিদ। তাসকিন নেন দুটি উইকেট। আর মেহেদী হাসান মিরাজ পান অপর উইকেটটি। নায়ামুরির ৩৩, এনগারাভার ২৭ ও কাইয়ার ২৬ রানের সুবাদে সব উইকেট হারিয়ে ১৪১ রান তুলে জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে: ৩৬.৪ ওভারে ১৪১ (নায়ামুরি ৩৩, এনগারাভা ২৭, কাইয়া ২৬; নাহিদ ৬/২১, ২/৩২ ও মিরাজ ১/২২)।

বাংলাদেশ: ৩৩.১ ওভারে ১১৬ (নুরুল ৩১, তাওহিদ ২৫, মিরাজ ১০; এনগারাভা ৩/৩১, ইভানস ৩/৩৪, নায়ামুরি ২/২২ ও মুজারাবানি ২/২৪)।

ফল: ২৫ রানে জয়ী জিম্বাবুয়ে।

ম্যাচসেরা: নিউম্যান নায়ামুরি (জিম্বাবুয়ে)।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে জিম্বাবুয়ে।

ব্যাটারদের ব্যর্থতায় বৃথা গেল নাহিদের আগুনঝরা বোলিং

বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ শুরু আজ

ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে চমক, তিন বছর পর ফিরলেন ইয়াসির

আড়াই দিনেই ইনিংস হার বাংলাদেশের

হারারের মঞ্চে তাইজুল ‘ম্যাজিক’

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবাল

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই অলআউট বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সেমিফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট শুরু আজ