হোম > খেলা > ক্রিকেট

ছিটকে গেলেন অধিনায়ক নাহিদা, নেতৃত্বে মোস্তারি

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই সময়টা তেমন ভালো কাটছে না নাহিদা আক্তারের। তার অধিনায়কত্বে প্রথম ম্যাচটাই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচেই আঙুলে চোট পান বাঁহাতি এই স্পিনার।

বৃহস্পতিবার আইসিসি উইমেন'স ইমার্জিং নেশন্স ট্রফির প্রথম ম্যাচে ডান হাতের তর্জনীতে আঘাত পান নাহিদা। পাকিস্তানের শাওয়াল জুলফিকারের শটে পাওয়া ওই চোটে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ স্পিনার।

বিসিবি নারী ক্রিকেট বিভাগের ম্যানেজার বুলবুল বাশার আমার দেশকে জানিয়েছেন, 'ডান হাতের তর্জনীতে ফ্রাকচার ধরা পড়েছে নাহিদার। সাধারণত এই চোট থেকে সারতে ৩ সপ্তাহের মতো সময় লাগে।'

বুলবুল বাশারের দেয়া তথ্যানুযায়ী, উইমেন্স নেশন্স ট্রফি থেকে ছিটকে গেছেন নাহিদা। তবে তাকে দেশে না পাঠিয়ে দলের সঙ্গেই রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। নাহিদার বদলি হিসেবে অধিনায়কের দায়িত্ব পালন করবেন সোবহানা মোস্তারি।

নাহিদা না থাকলেও কোনো বদলি খেলোয়াড় নিচ্ছে না ম্যানেজমেন্ট। এ প্রসঙ্গে বুলবুল বলেন, 'নাহিদার কোনো বদলি খেলোয়াড় নেওয়া হবে না। বাঁহাতি স্পিন বোলিংয়ে অপশন হিসেবে আমাদের কাছে সানজিদা আক্তার মেঘলা আছে।'

প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে অনায়াসে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ওই ম্যাচে নাহিদাকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। নেতৃত্ব দিয়েছেন মোস্তারি। আগামী সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতোই : শুকরি কনরাড

কাইয়ার সেঞ্চুরি-মিস, অপেক্ষায় টেলর

ড্রয়ে শেষ পাকিস্তান-শ্রীলঙ্কা লড়াই

অভিষেকেই ছয় উইকেট নিয়ে ইতিহাস গড়লেন বিয়ার্ডম্যান

জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের প্রথম জয়

ভারতকে ধসিয়ে রেকর্ড গড়ে জিতল নিউজিল্যান্ড

এনসিএল দ্বিতীয় একাদশের চ্যাম্পিয়ন ঢাকা

স্যান্ডপেপারগেট কাণ্ডে খাজার দাবিকে মিথ্যা বললেন কামিন্স

ছোট পর্দায় ক্রিকেট রোমাঞ্চের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

আট বছর পরও ‘স্যান্ডপেপারগেট’ বিতর্ক, মুখ খুলছেন কামিন্স