হোম > খেলা > ক্রিকেট

পারিশ্রমিক বাড়ানোর আবেদন আম্পায়ার, স্কোরার ও ম্যাচ রেফারিদের

স্পোর্টস রিপোর্টার

ক্রিকেটারদের বেতন ও সম্মানি দ্বিগুণ করেছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সব সময় বঞ্চিত থাকেন আম্পায়ার, স্কোরার ও ম্যাচ রেফারিরা। এবার পারিশ্রমিক বৃদ্ধির আবেদন করল তারা। আজ শনিবার বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার এন্ড স্কোরার্স এসোসিয়েশন পারিশ্রমিক বৃদ্ধির জন্য বিসিবি সভাপতি তামিম ইকবালের বরাবর আবেদনপত্র জমা দিয়েছে।

সংগঠনটির সভাপতি কাজী ইউসা মিশু স্বাক্ষরিত আবেদনপত্রে বলা হয়েছে, ‘গত বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সর্বস্তরের ক্রিকেটারদের বেতন এবং সম্মানি দ্বিগুণ বৃদ্ধি ঘোষণায় আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের সমস্ত আম্পায়ার ও স্কোরারদের পক্ষ থেকে আপনিসহ (তামিম ইকবাল) বিসিবির সকল পরিচালকদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, এ ঘোষণা খেলোয়ারদের মনোবল বৃদ্ধিতে, খেলায় মনোযোগে এবং ভালো খেলার অনুপ্রেরণায় সহায়ক ভূমিকা পালন করবে। ক্রিকেট খেলায় খেলোয়ারদের মতো আম্পায়ার, স্কোরার ও ম্যাচ রেফারিরাও অন্যতম স্টেক হোল্ডার। তাই আমরা এসোসিয়েশন এর পক্ষ থেকে বর্তমানে কর্মরত সকল আম্পায়ার, স্কোরার এবং ম্যাচ রেফারিদের বেতন ও সম্মানি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। অতএব খেলোয়ারদের মতো আম্পায়ার, স্কোরার ও ম্যাচ রেফারিদের বেতন এবং সম্মানি বৃদ্ধি করার জন্য বিশেষভাবে আবেদন জানাচ্ছি।’

নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে

মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ পাবেন নারীরা

হাদি ও শাপলা হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে: মামুনুল হক

প্রধানমন্ত্রী সালাহউদ্দিন নাকি তারেক রহমান, প্রশ্ন দিলারা চৌধুরীর

পাকিস্তান ক্রিকেটের প্রধান শত্রু তারা নিজেরাই: ম্যাথু হেইডেন

‘বিপ্লব সম্পর্কে আপনাদের এ বি সি ধারণাও নাই’

ভারতে এক জেলায় ছয় মাসে ২৯ জনের আত্মহত্যা কি বিয়ের পাত্রী না পেয়ে?

মিরপুরের উইকেটের দায়িত্বে হেমিং, বরিশালের কিউরেটর খোকন

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে মহাসম্মেলন

শহীদ জিয়া ও খালেদা জিয়ার নেতৃত্বের প্রতিচ্ছবি তারেক রহমান: ভূমিমন্ত্রী