হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়ে সফরে পূর্ণ শক্তির বাংলাদেশ ওয়ানডে দল

স্পোর্টস রিপোর্টার

জিম্বাবুয়ে সফরের জন্য পূর্ণ শক্তির ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দলই খেলবে জিম্বাবুয়েতে। চোট কাটিয়ে দলে ফিরেছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এজন্য দল থেকে বাদ পড়েছেন শেখ মেহেদী হাসান। এবারও ওয়ানডে দলে টিকে গেছেন সাইফ হাসান। নুরুল হাসান সোহানও দলে জায়গা ধরে রেখেছেন। ২০২৭ সালে আফ্রিকায় হবে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপ মাথায় রেখেই জিম্বাবুয়ে সফরে খেলবে বাংলাদেশ। এ সফরে জয়ের ছন্দটা ধরে রাখার জন্যই সর্বশক্তি নিয়ে খেলবে তারা। আগামী ৬ জুলাই শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ৯ ও ১১ জুলাই। এর আগে ২৮ জুন রবিবার থেকে শুরু হবে দুদলের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ।
বাংলাদেশ ওয়ানডে দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

ইমরানের পাশে দাঁড়িয়ে হোল্ডিং বললেন ‘খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না’

বাংলাদেশ আমাদের কোনো সুযোগই দেয়নি : কামিন্স

শচীনের রেকর্ড ভাঙলেন টেলর

ইমরান খানের পাশে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘বোলার হান্ট’

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

কন্ডিশন সম্পর্কে জানা সবচেয়ে জরুরি : নাজমুল